editor
প্রকাশিত: 1:33 PM, October 30, 2021
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যাক্তি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনী লাইন গ্রামের সোরাব মিয়ার বড় ছেলে হারিছ মিয়া (৩০)। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ পেয়ে শনিবার সকাল ১১টার দিকে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ এএসআই খাইরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, গত মঙ্গলবার (২৬ অক্টোবর) উপজেলার রজনী লাইন গ্রামের সোরাব মিয়ার ছোট ছেলে সেলিম মিয়ার (২৭) স্ত্রী তানজিমা বেগম সকালে বড় ভাই হারিছ মিয়ার টিউবওয়েলে গোসল করতে যান। এ সময় বড় ভাই হারিছ মিয়া ছোট ভাইয়ের স্ত্রীকে এখানে গোসল করতে নিষেধ করেন এবং টিউবওয়েলের চারদিকে পর্দা দেওয়া কাপড় খুলে নিয়ে যান। পরে ছোট ভাইয়ের স্ত্রী নিজ বসত ঘরে গিয়ে কান্নারত অবস্থায় তার স্মামী সেলিম মিয়াকে বিষয়টি জানায়। সেলিম মিয়া তার স্ত্রীর কথা শুনে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে থাকা কোদাল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাঠিতে লুঠিয়ে পড়েন।
পরে পরিবারের অন্য লোকজন তাকে স্থানীয় গ্রামের পল্লী চিকিৎসক একবাল হোসেন নামে একজনের কাছে প্রাথমিক চিকিৎসা দেন। এখানে দুইদিন চিকিৎসায় কোন উন্নতি না হওয়ায় শুক্রবার দুপুরে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সন্ধায় তিনি চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে গ্রামের লোকজন আমাকে জানিয়েছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার এ বিষয়ে বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট