editor
প্রকাশিত: 6:25 PM, June 17, 2021
ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজ ভান্ডারীয়া উপজেলা কমিটির উদ্যোগে শাহ সূফী মোহাম্মদ আলী পান্না আল-মাইজ ভান্ডারী স্নরণে পবিত্র চেহলাম শরীফ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পীরজাদা শাহ গোলাম হাসান মইনুদ্দীন আহমদ আল-মাইজ ভান্ডারী। নজরুল ইসলাম মাইজ ভান্ডারীর সভাপতিত্বে ও কবির আহমদ মাইজ ভান্ডারী পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পীরজাদা শাহ গোলাম হোসেন মইনুদ্দীন আহমদ আল-মাইজ ভান্ডারী, পীরজাদা শাহ গোলাম হায়দার ইমাম উদ্দিন আহমদ আল-মাইজ ভান্ডারী, ফজলু মিয়া মাইজ ভান্ডারী, মশাহিদ মিয়া মাইজ ভান্ডারী, জুয়েল মিয়া মাইজ ভান্ডারী, আব্দুল্লাহ মিয়া মাইজ ভান্ডারী, এমদাদ মিয়া, মুজিব মিয়া, রেজু মিয়া, জুবাইদুল হক, রফিক মিয়া, টিটু মিয়া, আলকাছ আলী, মোহাম্মদ আলী, চেরাগ আলী, রহমত আলী, তাজুল ইসলাম, মানিক মিয়া, উসমান আলী, এবাদ মিয়া, কামাল মিয়া, রিপন মিয়া, সোহেল মিয়া, বাদশা মিয়া, ফারুক মিয়া, আব্দুল কাদির, দুলাল মিয়া, একরাম আলী প্রমূখ। মিলাদ মাহফিলে বক্তরা বলেন শাহ সূফী মোহাম্মদ আলী পান্না আল-মাইজ ভান্ডারী ছিলেন একজন ভান্ডারী তরীকার অগ্রসৈনিক। তিনি মাইজ ভান্ডারীর খলিফা হিসাবে এলাকায় পরিচিত মূখ ছিলেন। তিনি তার জীবদ্ধশায় তার ৩ছেলে পীরজাদা শাহ গোলাম হাসান মইনুদ্দীন আহমদ আল-মাইজ ভান্ডারী, পীরজাদা শাহ গোলাম হোসেন মইনুদ্দীন আহমদ আল-মাইজ ভান্ডারী, পীরজাদা শাহ গোলাম হায়দার ইমাম উদ্দিন আহমদ আল-মাইজ ভান্ডারীর সাথে সকল ভান্ডারী ভক্তবৃন্দকে যোগাযোগ রাখতে অনুরোধ করেন।
ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির