editor

প্রকাশিত: 6:06 PM, November 16, 2021

শান্তিগঞ্জে ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

শান্তিগঞ্জে ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মাখজানুল উলুম জয়কলস মাদ্রাসা থেকে সাদিক আহমদ (১৪) নামের এক ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় ওই ছাত্রের বাবা জয়কলস গ্রামের রইছ উদ্দিন শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার ও জিডি সূত্রে জানা যায়, সাদিক আহমদ(১৪) মাখজানুল উলুম জয়কলস মাদ্রাসার হিফজ বিভাগে আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত। গত ৭ নভেম্বর আনুমানিক ভোর ৫ টায় ফজরের নামাজে তাকে দেখেছেন বলে মাদ্রাসার শিক্ষক জানান। কিন্তু ঐদিন দুপুর ২টায় জোহরের নামাজের পর ওই ছাত্রের বাবা রইছ উদ্দিন তার খোঁজ নিলে মাদ্রাসার এক শিক্ষক জানান ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে তাকে দেখেছেন পরে আর কিছু জানেন না তিনি। এর পর থেকেই সাদিকের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে ১৫ নভেম্বর শান্তিগঞ্জ থানায় ওই ছাত্রের বাবা জিডি করেন।

নিখোঁজ সাদিক আহমদের বাবা রইছ উদ্দিন বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও আমার ছেলের তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা সাদিককে উদ্ধারের চেষ্টা করছে।

নিখোঁজের দিন সাদিকের গায়ে নীল রংয়ের পাঞ্চাবী ও সাদা পায়জামা ছিল । যদি কোন হৃদয়বান কিশোর সাদিকের সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে 01703762149 এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজ সাদিকের বড় ভাই ডা: হাফিজ শাকির মাহমুদ।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, ওই মাদ্রাসা ছাত্রের বাবা থানায় জিডি করেছেন। তাকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা