editor
প্রকাশিত: 6:50 PM, March 22, 2022

ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম জলিল বলেন, আজকের মেধাবি ছাত্ররা আগামী দিনের দেশ গড়ার কারিগর, তারাই আগামী দিনে দেশ, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে ন্যায় ও ইনসাফ ভিক্তিক সমাজ ও দেশ গঠনে রাখবে অগ্রনী ভুমিকা। তাই নৈতিক চরিত্র উন্নত করার জন্য এখন থেকে নিজেরাই চেষ্টা চালিয়ে যেতে হবে। ভালো লেখা পড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধের শিক্ষা গ্রহণ করা উচিত। তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর রূপ নিয়েছে মাদকদ্রব্য। যা প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে আমাদের তরুণদের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিত্তিমূল।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগের উদ্যোগে ২২ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় মহানগর মজলিস মিলনায়তনে এইচ এস সি ও আলিম উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগরীর ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের এমসি কলেজ সভাপতি খালেদ আহমদ ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শাখা সভাপতি আব্দুল বাসিতের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, সংগঠনের সাবেক রংপুর জেলা সভাপতি মাওলানা নুর নবী, সিলেট মহানগর সেক্রেটারি লিটন আহমেদ জুম্মান, খেলাফত মজলিস সিলেট মহানগরীর শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, ছাত্র মজলিস সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আহমদ সোহান, মাদ্রাসা বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান, মহানগরীর সাবেক প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল আলী, শাবিপ্রবি শাখার বায়তুলমাল সম্পাদক হোসাইন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মদন মোহন সরকারি কলেজ শাখা সভাপতি মুহাম্মদ শামীম, আহমাদ সালমান, ওমর ফারুক শাহাদাত, রাফিজুর রহমান সালমান, শাহনুর ইসলাম, আব্দুল মুহিত প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,