admin
প্রকাশিত: 8:57 PM, December 8, 2024
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনরোষের মূখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পতিত স্বৈরাচার দেশের গণতান্ত্রিক ধারা ও ভোটাধিকারকে বাঁধাগ্রস্ত করতে চায়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়। সর্বস্তরের জনগনের সাথে বিএনপি সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে। ভোটাধিকার ফিরে পাওয়ার পূর্ব পর্যন্ত বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
রোববার বিকেল ৪টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের ফেরীঘাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল অপশক্তিকে মোকাবেলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করতে হবে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানী, যুগ্ন সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইফতার উদ্দিন পেদল প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে