editor

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১

সন্তানের কারণেই মিডিয়া ছেড়ে ইসলামের পথে আমব্রিন

সন্তানের কারণেই মিডিয়া ছেড়ে ইসলামের পথে আমব্রিন

7

অনলাইনডেস্ক
লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ দিয়ে শোবিজ জগতে আত্মপ্রকাশ করেন আমব্রিনা সারজীন আমব্রিন। সেটা ২০০৭ সালের ঘটনা। ওই আয়োজনে সেরা দশে ছিলেন তিনি। এরপর নাটকে অভিনয় এবং উপস্থাপনা করে পরিচিতি পান। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিভি অনুষ্ঠান সঞ্চালনা করেই তিনি অধিক জনপ্রিয়তা লাভ করেছিলেন।

সেই আমব্রিন এখন সম্পূর্ণভাবে ইসলামের রীতি মেনে চলছেন। নিয়মিত নামাজ পড়ছেন, হিজাব পরছেন। এমনকি শোবিজ সংশ্লিষ্ট সব ধরণের কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন আমব্রিন নিজেই।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন আমব্রিন। সেখানে দেখা যায়, মাথায় হিজাব পরে একমাত্র কন্যাকে কোলে নিয়ে বসে আছেন। তাদের মুখে সুখের হাসি স্পষ্ট।

ওই ছবির সঙ্গে আমব্রিন লিখেছেন, ‘আল্লাহ আমাকে ওর মতো একটা ফেরেশতা দিয়ে ধন্য করেছেন। ও আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে, এমনকি আমার মধ্যে সেরা রূপটা এনে দিয়েছে।

আমব্রিনের মেয়ের নাম আমায়া। মূলত মেয়ের জন্যই তিনি শোবিজের ঝলমলে দুনিয়া ছেড়ে ইসলামের পথ বেছে নিয়েছেন।

আমব্রিনের কথা, ‘আমার মেয়ের বয়স যখন মাত্র এক দিন, তখন ও জীবন নিয়ে লড়ছিল। তখন আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি, যেন আমার মেয়েকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দেন। বিনিময়ে আমি মিডিয়ার ক্যারিয়ার ছেড়ে দেব, নিয়মিত হিজাব পরব এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। এবং এমন কিছুই করব না, যা ইসলামে হারাম। আজ দেখুন, ও আমার সাথেই আছে। আলহামদুলিল্লাহ্‌। আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার প্রতিজ্ঞা রাখার জন্য।

২০১৭ সালের ৪ নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন আমব্রিন। এরপর থেকে তারা কানাডাতেই বসবাস করছেন। ২০১৮ সালের ২৩ জুন কন্যা সন্তানের মা হন আমব্রিন। মেয়ের পুরো নাম তাহজিব আমায়া চৌধুরী।

7

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

1

https://dailysylhetersomoy.com/

6

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

8

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০২/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের মুফতির বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

3 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

8 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

7 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

4 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুরবানী সংক্রান্ত জরুরী মাসায়েল

কুরবানী সংক্রান্ত জরুরী মাসায়েল

1 কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করেনা তার ব্যাপারে

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি শহীদুল হককে সংবর্ধনা

8 সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত

আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

7 ‎সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের

নেপথ্যে ‘অ্যামেক্স এসোসিয়েটস’: নিঃস্ব শত শত মানুষ, নেতার খুঁটির জোরে বেপরোয়া জাবের!

নেপথ্যে ‘অ্যামেক্স এসোসিয়েটস’: নিঃস্ব শত শত মানুষ, নেতার খুঁটির জোরে বেপরোয়া জাবের!

6 সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স

1
2