editor
প্রকাশিত: 7:56 PM, August 28, 2021

জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকের সাথে মতবিনিময়
জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি:
বেশী বেশী মাছচাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগষ্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, জগন্নাথপুর সিনিয়র সাংবাদিক শংকর রায়, দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি তাজ উদ্দিন আহমদ, প্রথম আলো উপজেলা প্রতিনিধি অমিত দেব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্ত উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আজকের পত্রিকা’র উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ, দৈনিক জৈন্তা বার্তা’র উপজেলা প্রতিনিধি রেজুওয়ান কোরেশী প্রমুখ। এর আগে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া মৎস্য সপ্তাহ কর্মসূচি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
এর মধ্যে সপ্তাহ ব্যাপী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, ষ্ট্যান্ড ও মোড়ে মৎস্য চাষ সংশ্লিষ্ট জনসচেতনতা মূলক প্রচার, ব্যানার-ফেস্টুন প্রদর্শন, উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির কার্প মাছের পোনা অবমুক্তকরণ, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময়, মৎস্যচাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য চাষি ও সুফলভোগীদের মাঝে মৎস্য চাষে বিভিন্ন বিষয় নিয়ে নানা কর্মসূচির কথা মতবিনিময় সভায় জানানো হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট