editor

প্রকাশিত: 2:42 PM, August 30, 2021

তাহিরপুর সীমান্তে বিপুল পরিমান কয়লা ও মাদক পাচাঁর: ইয়াবাসহ গ্রেফতার ২

তাহিরপুর সীমান্তে বিপুল পরিমান কয়লা ও মাদক পাচাঁর: ইয়াবাসহ গ্রেফতার ২

তাহিরপুর সীমান্তে বিপুল পরিমান কয়লা ও মাদক পাচাঁর: ইয়াবাসহ গ্রেফতার ২

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমান কয়লা, পাথর ও মাদক পাচাঁর করেছে চোরাকারবারী ও সোর্সরা। পাচাঁরকৃত মালামালের মধ্যে ইয়াবা, মোটর সাইকেল ও মোবাইলসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। আজ সোমবার (৩০ আগষ্ট) বেলা ১১টায় আদালতের মাধ্যমে দুই মাদক ব্যবসায়ীকে কারাঘারে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়- আজ সোমবার (৩০ আগষ্ট) ভোররাত ৪টায় তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তের লালঘাট, লাকমা, টেকেরঘাট ও চারাগাঁও সীমান্তের বাঁশতলা, ১১৯৬ পিলার, লালঘাট এলাকা দিয়ে সোর্স ইয়াবা কালাম, রমজান মিয়া ও শফিকুল ইসলাম ভৈররের নেতৃত্বে চোরাকারবারী মানিক মিয়া, একদিল মিয়া, এরশাদ মিয়া, কাসেম মিয়া, খোকন মিয়া, শহিদুল্লাহ, হারুন মিয়া, বাবুল মিয়া গং পৃথক ভাবে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে প্রায় ৭লক্ষ টাকা মূল্যের ৬৫মেঃটন কয়লাসহ বিপুল পরিমান ইয়াবা, মদ ও গাঁজা পাচাঁর করে ৬টি ইঞ্জিনের নৌকা বোঝাই করে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলা সদরের মনতলা নদীর তীরে অবস্থিত কয়লা ব্যবসায়ী আজিজ মিয়া ও সাজু মিয়ার ডিপুতে নিয়ে মজুত করেছে।

অপরদিকে গতকাল রবিবার (২৯ আগষ্ট) ভোর থেকে লাউড়গড় সীমান্তের বারেকটিলা, যাদুকাটা নদী, পুরান লাউড়, মুকশেদপুর এলাকা দিয়ে পৃথক ভাবে ভারত থেকে কয়লা, পাথর, বিড়ি, মদ, গাঁজা ও ইয়াবা পাচাঁর করে সোর্স পরিচয়ধারী ও চোরাকারবারী সিন্ডিকেড।

এখবর পেয়ে সকাল ৯টায় বিজিবির নায়েব সুবেদার ইয়াহিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সীমান্তের ১২০৩ এর ৪ এস সংলগ্ন লাউড়গড় এলাকা থেকে মাদক ব্যবসায়ী সঞ্জব আলী (৫০) ও রায়হান মিয়া (৩৫) কে মোটর সাইকেলসহ আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে ২৩পিছ ইয়াবা ও ১টি মোবাইল ফোন পাওয়া যায়। তারা দুজন উপজেলার বাদাঘাট ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের বাসিন্দা। দুপুরে তাদেরকে থানায় হস্তান্তর করার পর সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে- তাহিরপুর সীমান্তের ৬টি বিজিবি ক্যাম্পের মধ্যে লাউড়গড় ক্যাম্পের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা চোরাচালান প্রতিরোধের জন্য জোরালো ভূমিকা পালন করছে। অন্যদিকে রহস্যজনক কারণে চাঁনপুর, টেকেরঘাট, বীরেন্দ্রনগর, বালিয়াঘাট ও চারাগাঁও ক্যাম্পের বিজিবি সদস্যরা নিরব ভূমিকা পালন করছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সীমান্ত চোরাকারবারী ও সোর্সরা চোরাচালান ও চাঁদাবাজি করে ইতিমধ্যে কেউ হয়েছে লাখোপতি আবার কেউ কোটিপতি। এজন্য তাদেরকে শীগ্রই গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে জোরদাবী জানিয়েছে তাহিরপুর উপজেলার ৩শুল্কস্টেশনের বৈধ কয়লা ও পাথর ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ।

এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক তসলিম এহসান সাংবাদিকদের বলেন- সীমান্ত চোরাচালান প্রতিরোধের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/৩০/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট