editor
প্রকাশিত: 9:30 PM, June 8, 2021
অনলাইন ডেস্ক
ঢাকার ধামরাইয়ে শ্বশুর মো. লাবু মিয়াকে গলা টিপে (৭৫) হত্যা করার অভিযোগে পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
মো. লাবু মিয়া ওই গ্রামের মৃত মো. আব্দুল খালেক মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, খুন হওয়া মো. লাবু মিয়ার ছেলে মো. জিয়াউর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা পল্লী বিদ্যুৎ অফিসে লাইনম্যান হিসাবে চাকরি করেন। বৃদ্ধ পিতাকে বাড়িতে তার স্ত্রী সুমি আক্তারের কাছে রেখে যান তিনি। তার স্ত্রী মাঝেমধ্যেই তার পিতাকে (লাবু মিয়া) নানাভাবে জুলুম অত্যাচার করে আসছিলেন।
শুধু তাই নয় বাসি পচা খাবার খাইতে দেয়া হতো ওই বৃদ্ধ গৃহকর্তাকে। সে ওইসব খাবার খেতে না পারায় তার ওপর পুত্রবধূ সুমি আক্তারের নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেত। নীরবে সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ওই বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধূ সুমি আক্তার পূর্বের ন্যায় বাসি পচা খাবার খেতে দেয়। সে এসব খাবার খেতে অনীহা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে শ্বশুরকে এলোপাথাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকেন সুমি। এক পর্যায়ে দুহাত দিয়ে গলায় চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে ওই বৃদ্ধা লাবু মিয়াকে।
এরপর লাশ চাঁদর ঢেকে দিয়ে ওই গৃহবধূ বাড়ি ছেড়ে পালানোর সময় জনতার হাতে আটক হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
ধামরাই থানার এসআই মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে ছোটবড় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি হত্যা মামলা হয়েছে।
ডিএসএস/০৮জুন২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,