editor
প্রকাশিত: 6:32 PM, September 8, 2021

সুনামগঞ্জে মুজিব বর্ষের ঘর নির্মাণে অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে মুজিব বর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তারই প্রতিবাদে আজ বুধবার (৮ সেপ্টেম্ভর) দুপুরে মানববন্ধন করেছে এলাকার ভোক্তভোগীরা।
পৌরশহরের ট্রাফিক পয়েন্টে প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুল করিম, ছাত্রলীগ নেতা সিদ্দিকী মামুন, সফি উদ্দিন ফাহিম, জালু মিয়া, আশাহাদুল হক, আবু হাসনাত, ছায়ারুন বেগম, মুক্তিযোদ্ধা নিচরব আলী, আব্দুর রশিদ, মন্তাজ আলী, আব্দুর রহিম, সোনাহর আলীসহ আরো অনেকে।
মানববন্ধনে ভোক্তভোগীরা অভিযোগ করে বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিনামূল্যে ঘর দেওয়ার কথা থাকলেও প্রতিটি ভোক্তভোগীকে ৫০ থেকে ৬০হাজার করে টাকা ব্যয় করতে হয়েছে। তারপরও নিন্মমানের কাঁচামাল ও নির্মান সামগ্রী ব্যবহার করে ঘর নির্মাণ করা হয়েছে। এব্যাপারে বারবার অভিযোগ করেও কোন সমাধান পাওয়া যায়নি।
সীমাহীন দূর্নীতির কারণে ঘর নির্মাণের এক বছর না যেতেই ফাটল দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। কোনো কোনো ঘরের বারান্দা ইতিমধ্যে ধসে পড়েছে। প্রায় ঘরের বেড়া ও মেঝেতে ফাটল দেখা দেওয়ার কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
বর্তমানে অনেকটা ঝুকি নিয়ে মুজিব বর্ষের দেওয়া ঘরের মধ্যে বসবাস করতে হচ্ছে। তাই বড় কোন দূর্ঘটনা ঘটার আগে এব্যাপারে প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন অসহাস ভোক্তভোগীরা।
এব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার সাংবাদিকদের বলেন- যে ঘরগুলো নিয়ে অভিযোগ করা হয়েছে সেগুলো প্রথম দিকে তৈরি করা হয়েছিল। এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট