editor
প্রকাশিত: 8:44 PM, October 14, 2021
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাকে নিকার এর ১১৭তম সভায় উপজেলায় উন্নীত করায় মধ্যনগর প্রেসক্লাব এর নতুন উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ অক্টোবর বুধবার দুপুর ২টার সময় মধ্যনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মধ্যনগর থানা উপজেলায় উন্নীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের কৃতিসন্তান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রেসক্লাব সদস্যগণ।
প্রেসক্লাবকে প্রগতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতি ক্রমে মধ্যনগর প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টা লেখক ও হাওর গবেষক সজল কান্তি সরকার, ভোরের কাগজের হেড অব অনলাইন রমাপ্রসাদ সরকার, সময় টেলিভিশন সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র, কবি ও শিক্ষক শহীদুল্লাহ্ আকন্দ, ফ্রিল্যান্স সাংবাদিক ও কলামিস্ট বিনয় ভূষণ তালুকদার কে নির্বাচিত করা হয়।
২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন, সভাপতি- আতিকুর রহমান ফারুকী, সিনিয়র সহ-সভাপতি সঞ্জীব তালুকদার টিটু, সহ-সভাপতি কবি শিক্ষক জীবন কৃষ্ণ সরকার, সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র সরকার (রিংকু), দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ রাসেল, কোষাধ্যক্ষ সুরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আল-আমীন আহমেদ সালমান, সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান শুভ্র, কার্যকরী সদস্য আব্দুল কদ্দুছ তালুকদার, মোফাক্কারুল হোসাইন রূপক, যোবায়ের শামীম, অজয় মজুমদার, রাজীব সরকার, পারভীন আক্তার পান্না, শফিকুল ইসলাম সবুজ, অমিত হাসান রাজু, বিপুল দে, জেনারুল ইসলাম, মোঃ নুরুল আমীন ও সুজিত কানু।
নবগঠিত মধ্যনগর উপজেলা প্রেসক্লাব কমিটিকে অভিনন্দন জানিয়েছেন হাওরপাড়ের ধামাইল বাংলাদেশের সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক মঞ্জুর মোহাম্মদ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ চির অবহেলিত ভাটির মধ্যনগরের অসহায় মানুষদের জীবনমান উন্নয়নে নবগঠিত কমিটি তাঁদের লেখনীর মাধ্যমে ভূমিকা রাখবেন। নতুন কমিটির গতিশীল নেতৃত্বে প্রেসক্লাব কার্যক্রম আরো শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি
ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট