editor
প্রকাশিত: 12:32 AM, December 30, 2021

২০২১ সালে সেরা শব্দ ভ্যাকসিন
ডেস্ক রিপোর্ট
প্রতি বছরই আমাদের ভাষার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন শব্দ। গত বছর অর্থাৎ ২০২০ সালের পুরোটা সময় কেটেছে করোনা মহামারি আবহে। এই সময় আমরা পরিচিত হয়েছি লকডাউন, শাটডাউনসহ আরও বেশ কিছু নতুন শব্দের সঙ্গে। তবে যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি অভিধান কলিনস ডিকশনারির হিসেবে এবারের বর্ষসেরা শব্দ ‘লকডাউন’।
এ বছরের বর্ষসেরা শব্দ কোনটি জানেন কি? ‘ভ্যাক্স’। ২০২০ এর মতোই ২০২১ সালটাও মহামারির করোনা সঙ্গে লড়াই করে কেটেছে। তবে সুসংবাদ হচ্ছে চলতি বছর করোনাভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে। আর এই টিকা আসার পর মানুষের মুখে মুখে ছিল টিকার কথা। টিকা নিয়েছেন কি না, নিতে চাইলে অক্সফোর্ড, ফাইজার, মডার্না কোন টিকা নেবেন, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না-সবকিছুই ছিলো আলোচনার শীর্ষে।
এই টিকার ইংরেজি প্রতিশব্দ ভ্যাকসিনের সংক্ষিপ্ত রূপ ‘ভ্যাক্স’। টিকার এই সংক্ষিপ্ত রূপই সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সারাবিশ্বে। এমনি চলতি বছর ভ্যাক্স শব্দটিই বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত করেছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি।
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাক্স শব্দটি আগের বছরের ওই সময়ের তুলনায় ৭২ গুণ বেশিবার ব্যবহৃত হয়েছে। আর সে কারণেই এবার বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে এটি। ভ্যাকসিন–সংশ্লিষ্ট শব্দগুলো বিশ্বজুড়ে এবার বেশি ব্যবহৃত হয়েছে। যেমন ‘ফুললি ভ্যাক্সড’ (Fully Vaxxed), ‘ডাবল-ভ্যাক্সড’ (double-vaxxed), ‘আনভ্যাক্সড’ (unvaxxed), ‘অ্যান্টি-ভ্যাক্সার’ (anti-vaxxer) ও ‘ভ্যাক্স কার্ড’ (Vaxxed Card) ইত্যাদি। গত বছরের ডিসেম্বর থেকে ‘ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন’, ‘ভ্যাকসিন রোলআউট’, ‘ভ্যাকসিন পাসপোর্ট’ ইত্যাদি শব্দও ছিল মানুষের মুখে মুখে।
অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজের প্রেসিডেন্ট ক্যাসপার গ্রাথহোল বলেছেন,যখন ভাষার পর্যাচোলনা করা হচ্ছিল, তখন ভ্যাক্স সন্দেহাতীতভাবে প্রথম স্থানে ছিল। এই শব্দের নাটকীয় বৃদ্ধি আমাদের বেশি মনোযোগ আকর্ষণ করেছে।
ভ্যাক্স শব্দটি এখন অনেক বেশি প্রচলিত হলেও এর উৎপত্তি আরও দুই শতাব্দী আগে। বিবিসিরএক প্রতিবেদনে বলা হয়, ভ্যাক্স শব্দটি ইংরেজি ভাষায় প্রথম রেকর্ড হয় আরও প্রায় দুই শতাব্দী আগে, ১৭৯৯ সালে। তবে এর ব্যবহার শুরু হয় আশির দশক থেকে।
সূত্র: বিবিসি
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের