editor
প্রকাশিত: 1:31 PM, November 1, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় চাঞ্চল্যকর রুনা বেগম হত্যা মামলার ৭ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার (৩১অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহিমের আদালতে ৭ জন আসামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবি হুমায়ূন কবির।
কারাগারে প্রেরণকৃতরা হলেন, নিহত রুনার শ্বশুর শাল্লা উপজেলার উজান ইয়ারাবাদ গ্রামের আব্দুল খালেক, স্বামী রাজু মিয়া, দেবর সাজু মিয়া, সুহেল মিয়া, মাজু মিয়া, আব্দুল মনাফের ছেলে মোহন মিয়া ও রিপন মিয়া।
এ মামলার আসামী কমরুন্নেছা ও আকলিমা বেগম নামে দুই মহিলা পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর জানুয়ারি মাসে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামের রুনা নামের এক গৃহবধূকে স্বামী রাজু মিয়া ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে।বোনকে হত্যার অভিযোগে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রুনার ভাই শাহরিয়ার আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট