editor

প্রকাশিত: 10:53 PM, October 30, 2021

এসএমপির কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

এসএমপির কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নিজস্ব প্রতিরেবদক
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং মহানগরের সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে ও শাহিরায় আল মামুন ও এসি ডিবি অলক শর্মার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপির কমিশনার নিশারুল আরিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, সিলেট মহানগর কমিউনিটি পুলিশের সেক্রেটারি এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ জাকির হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, প্রোগ্রাম অফিসার দ্য এশিয়া ফাউন্ডেশন মো. হামিদুল হক, সিলেট চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্নলতা রায়, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি জনাব মিশফাক আহমদ মিশু, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রজতকান্তি গুপ্ত।

অনুষ্ঠানে বিভিন্ন থানা কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সিলেট মহানগরী নাগরিকগণসহ ।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাবেদুর রহমান, এডিসি (মিডিয়া) আশরাফ উল্লা তাহের, কোতয়ালী থানার সহাকারী পুলিশ কমিশনার (এসি) সামছুউদ্দিন সালেহ আহমদ চৌধুরীসহ এসএমপি’র সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উদযাপনে আমন্ত্রিত অতিথিবৃন্দ কর্তৃক বেলুন- ফেস্টুন ও পায়রা ওড়ানো হয় এবং পবিত্র ধর্মগ্রন্থ সমূহ পাঠের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়।

জাতীয় সংগীত ও কমিউনিটি পুলিশের সংগীতের পরেই আলোচনা সভার শুরুতে জনাব পরিতোষ ঘোষ অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) আমন্ত্রিত সকল অতিথিবৃন্দসহ কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমের সাথে জড়িত সকল সদস্যদের উদ্দেশে স্বাগত ভাষণ দেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে বিশেষ অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং সংক্রান্ত বিষয়ে তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্য এসএমপির কমিশনার নিশারুল আরিফ বলেন, পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজ থেকে জঙ্গিবাদ,মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব। সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং নিরাপত্তায় কমিউনিটি পুলিশের অবদান অপরিসীম।এ লক্ষে কমিউনিটি পুলিশিংকে আরো জোরদার করার আহবান জানান।

পরবর্তীতে প্রধান অতিথি বিভিন্ন থানার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ব্যক্তিত্ব ও কমিউনিটি পুলিশং অফিসারদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি ডাঃ নাছিম আহমেদ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত সকলকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পুলিশ ও জনগণ একসাথে কাজ করার মাধ্যমে পবিত্র নগরী সিলেটকে অপরাধ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য সবাইকে আন্তরিকতার সাথে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির