editor
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১
অনলাইন ডেস্ক
এই তো সেদিনও কোথায় কোপা আমেরিকা মাঠে গড়াবে তা নিয়ে দুর্ভাবনায় ছিলেন আয়োজন কনমেবল (দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন)।
রাজনৈতিক অস্থিরতা দেখিয়ে মুখ ফিরিয়ে নেয় কলম্বিয়া। করোনার অজুহাতে না করে দেয় আর্জেন্টিনা। পরে ব্রাজিলিয়ানদের তুমুল বিক্ষোভকে তোয়াক্কা না করে ব্রাজিলেই বসে ১০ দেশের ফুটবল মহারণের আসর।
দেখতে দেখতে প্রায় শেষ দিকে চলে এসেছে লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। ১০ দলের টুর্নামেন্টে এখন পরিণত চার দলে।
রোববার সকালে মেসির দুর্দান্ত নৈপুণ্যে ইকুয়েডরকে হারানোর পর সেমিফাইনালের চার দল নির্ধারণ হয়েছে।
এ চার দলকে নিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শেষ চারের লড়াই।
কোপার শিরোপা দৌড়ে টিকে থাকা চার দল হলো— পেরু, ব্রাজিল, কলম্বিয়া ও আর্জেন্টিনা।
সূচি বলছে, আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় ভোর ৫টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল ও পেরু। ম্যাচটি হবে রিও ডি জেনেইরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে।
পর দিন ৭ জুলাই ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ উরুগুয়েকে বিদায় করে সেমিতে পৌঁছানো কলম্বিয়া।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালিস্ট পেরু। প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় পেরু। রোমাঞ্চকর আর শ্বাসরুদ্ধকর ছিল সেই টাইব্রেকার। ম্যাচটিতে গোলের বন্যা বইয়ে দিয়েছিল দুদল। নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ গোলে অমীমাংসিত ছিল খেলা।
দ্বিতীয় কোয়ার্টারে চিলির বিপক্ষে ব্রাজিলের জয় ১-০ গোলে। এ ছিল ব্রাজিলের কষ্টার্জিত জয়। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ব্রাজিল গোল পেলেও স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস বুট দিয়ে চিলির মেনার মুখে লাথি মেরে লালকার্ড দেখেন।
বাকিটা সময় ১০ জন নিয়ে পার করে ব্রাজিল।
আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে ও কলম্বিয়ার ম্যাচে গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে কলম্বিয়া জেতে ৪-২ ব্যবধানে।
আর শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন মেসি। এক গোলের পাশাপাশি জোড়া এসিস্ট করেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।
কোপা আমেরিকার সেমিফাইনাল সূচি
প্রথম সেমিফাইনাল
ব্রাজিল বনাম পেরু – ৬ জুলাই, ভোর ৫টা
দ্বিতীয় সেমিফাইনাল
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া – ৭ জুলাই, সকাল ৭টা
ডিএসএস/০৪/জুলাই/২০২১/রেদওয়ান
2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
4 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
1 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
1 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
2 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
5 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট