editor
প্রকাশিত: 1:37 PM, September 4, 2021

সুনামগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা সহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে গত ২দিনে ইয়াবা, নগদ টাকা, সীমকার্ড ও মোটর সাইকেলসহ ৬জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- জেলার বিশ^ম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মুক্তিখলা গ্রামের মনিরুজ্জামান (৩২), মানিক মিয়া (৩৩), মাসুক মিয়া (১৯), সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের রাসেল আহমদ (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের রুবেল মিয়া (৩২) ও বাঁধনপাড়া এলাকার রেজান মিয়া (২৪)।
আজ শনিবার (৪ সেপ্টেম্ভর) ও গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্ভর) সকালে পৃথক ভাবে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৬জন মাদক ব্যবসায়ীকে কারাঘারে পাঠানো হয়েছে।
র্যাব ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্ভর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিশ^ম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মুক্তিখলা এলাকায় অভিযান চালিয়ে ২১পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান, মানিক মিয়া ও মাসুক মিয়াকে গ্রেফতার করে র্যাব। পরদিন গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্ভর) সকালে তাদেরকে বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে সুনামগঞ্জ জেলা সদরের নতুন বাসস্ট্যান্ডের পুরাতন যাত্রী ছাউনীর থেকে মাদক ব্যবসায়ী রাসেল আহমদ ও রুবেল মিয়াকে গ্রেফতর করার পর তাদের কাছ থেকে ১৩৫পিছ ইয়াবা, মোবাইল ফোন ও নগদ ৩হাজার ১শত টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে পৌরশহরের ষোলঘর এলাকার জামে মসজিদের সামনে থেকে মাদক ব্যবসায়ী রেজান মিয়াকে গ্রেফতার করার পর তার শরীর তল্লাশী করে ৩২০পিস ইয়াবা, নগদ ৯হাজার ৮৮০টাকা, ৩টি সীমকার্ড, ২টি মোবাইল ফোনসহ ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মালামালসহ তাদেরকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ সাংবাদিকদের বলেন- পৃথক অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা দেওয়া হয়েছে। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট