editor
প্রকাশিত: 9:37 PM, February 4, 2021
ফুল মিয়া :: আগামীকাল ৫ ফেব্রুয়ারি শুক্রবার থেকে সিলেট সদর উপজেলার টুকের বাজারে পশ্চিমের মাঠে শুরু হচ্ছে ৫ম বারের মতো ফুটবল টুর্নামেন্ট ২০২১ইং। টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ এ টুর্নামেন্টের আয়োজন করেছে। টুকের বাজার নয়গ্রাম পঞ্চায়েত কমিটির আহবায়ক আবু ঈসা, যুগ্ম আহবায়ক হাজী মিসবাহ উদ্দীন ও সদস্য হাজী জালাল উদ্দীন এই তিন প্রবীণ মুরব্বী’র সভাপতিত্বের মাধ্যমে বিকাল ২ টায় সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আরো বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান /সদস্য সহ অত্র এলাকার মুরব্বিয়ান, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ।
৩২টি দল এবারও অংশ নেয়ার সুযোগ পাবে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ১টি গ্লামার মোটর সাইকেল, রানারাপ দল ১টি দেড়ভরি ওজনের গোল্ডকাপ। উদ্বোধনী ম্যাচ বিজয়ী দল পাবে ১টি টেলিভিশন।
উদ্বোধনী খেলায় পুষ্প সৌরভ এফসি ভ্রামণ ছাতক উপজেলা ও বেলাল আহমদ ফুটবল একাডেমী শাহী ঈদগাহ সিলেট দলের মুখোমুখি হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,