editor
প্রকাশিত: 6:38 PM, October 5, 2021
অনলাইন ডেস্ক
দীর্ঘ সময় পর বাইশ গজে ফিরেছেন তামিম ইকবাল। খেলছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লীগে। তবে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ছন্দে ছিলেন না তামিম। অবশেষে হাসলো বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের ব্যাট। অল্পের জন্য ছুঁতে পারেননি হাফসেঞ্চুরির কোঠা। তামিমের উজ্জ্বল পারফরম্যান্সের দিন জয় পেয়েছে তার দলও। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে চিতওয়ান টাইগার্সের বিপক্ষে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স।
নেপালের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চিতওয়ান টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রান।
বড় লক্ষ্যে খেলতে নেমে তামিম ইকবাল ও প্রদীপ আইরির ওপেনিং জুটিতে মাত্র ১০.৫ ওভারে আসে ১০৬ রান।
৩০ বলে ৪০ রান করে আউট হন তামিম। ৫ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়েছিলেন তিনি।
আরেক ওপেনার প্রদীপ ৮ চার ও আর ৩ ছক্কায় খেলেছেন ৪৩ বলে ৭২ রানের ইনিংস। তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া ১৯ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন উপুল থারাঙ্গা। এর আগে চিতওয়ান টাইগার্সের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন আফগান ক্রিকেটার করিম জানাত। ৩৭ বলের মোকাবিলায় ৩৫ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন আরেক আফগান মোহাম্মদ শাহজাদ। ২৪ বলে ৩২ রান করেন এই ওপেনার। এছাড়া সেক্কুগে প্রসন্ন ১১ বলে ২৪ রান করেন। ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের অবিনাশ বোহারা শিকার করেন তিনটি উইকেট। এই জয়ে ৪ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে তামিমের দল। আজ কাঠমান্ডু ইলেভেনের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,