editor
প্রকাশিত: 2:39 PM, November 11, 2021
নিজস্ব প্রতিবেদক
ভোটের মাঠে নেই বিএনপি। এমন অবস্থায় অতীতের অন্যান্য নির্বাচনের মতো ইউপি নির্বাচনের ভোটেও ভোটারদের অনাগ্রহ থাকবে; এমনটা মন্তব্য ছিলো বিএনপির। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সিলেটে দ্বিতীয় ধাপের নির্বাচনে যেন উপচেপড়া ভিড়।
আজ বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের ৩ উপজেলার ১৫ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপচেপড়া ভিড়। বিশেষত নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মোট ১৫ ইউপির মধ্যে ১৩টিতেই আছেন আওয়ামী লীগের বিদ্রোহী। এমন অবস্থায় নিজ দলের বিদ্রোহীদের কারণে ভোটের দিন সহিংসতার শঙ্কা করেছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জের রনিখাই হুমায়ন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভোত দিতে এসেছেক কামরুন নাহার নামের এক নারী। তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো। সবাই ভোট দিতে এসেছি। শান্তিপুর্ণ ভাবেই ভোট হচ্ছে মনে হচ্ছে। এরকম থাকলে ভালো লাগবে।
এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়াজেদ আলী জানান, শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠু ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রে ভোটার সংখায় ১৯৪৪। এর মধ্যে ইতোমধ্যে ১২০০ ভোট কাস্ট হয়েছে।
দ্বিতীয় ধাপে সিলেটের সিলেট সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, মোগলাগাঁও ও কান্দিগাঁও ইউনিয়ন, বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর, বোয়ালজুর, দেওয়ানবাজার, পশ্চিম গৌরীপুর, বালাগঞ্জ ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে। সকল জায়গাতেই এ প্রতিবেদন লেখা পর্যন্ত শান্তিপুর্ন পরিবেশ বজায় রয়েছে বলে জানা গেছে।
দ্বিতিয় ধাপে ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৬৮ জন। সদস্য ও নারী সদস্য মিলিয়ে সর্বমোট প্রার্থী ৭৪৫ জন। আর মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৫৪ জন। মোট ১৪৩ টি কেন্দ্রে ভোটগ্রহন চলছে। কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ।
এমনকি নির্বাচনে যাতে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যে প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির