editor
প্রকাশিত: 9:45 PM, May 7, 2021
অনলাইন ডেস্ক
সেই ক্যাম্প ন্যু। মাঠে নামলেই দেখা হবে পরিচিত মুখগুলোর সঙ্গে। তবে তারা সবাই থাকবেন বিপক্ষ দলে। লুইস সুয়ারেস খেলবেন ক্যাম্প ন্যুতে। তবে বার্সেলোনার জার্সিতে নয়। যে দলের হয়ে অর্ধ যুগ মাঠ মাতিয়েছেন, এবার খেলতে হবে তাদের বিপক্ষে। শনিবার রাতে বার্সেলোনা ছাড়ার পর এই প্রথম সুয়ারেস ক্যাম্প ন্যুতে খেলবেন। মেসিদের সঙ্গে ৩৪ বছর বয়সী বর্তমান আতলেটিকো মাদ্রিদ তারকার সাক্ষাতপর্বটা কেমন হবে?
গত সেপ্টেম্বরে বার্সা ছেড়ে আতলেটিকো মাদ্রিদে পাড়ি জমান সুয়ারেস। তাকে একরকম জোর করেই ক্লাবছাড়া করেন তখনকার বার্সা সভাপতি বার্তামেউ এবং নতুন কোচ হিসেবে আসা রোনাল্ড কোম্যান। এটা নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল। খোদ লিওনেল মেসি তার বন্ধুর এমন বিদায়ে ক্ষুব্ধ হয়েছিলেন। প্রকাশ্যে মিডিয়ার সামনে কথা বলেছিলেন। এরপর বার্তামেউ পদত্যাগে বাধ্য হন। তিনি এখন জেলে। আর মেসি বার্সায় থাকবেন কিনা তা এখনও অনিশ্চিত।
৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে আতলেতিকো। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সুয়ারেসকে নিয়ে রোনাল্ড কোম্যান বলেন, ‘বিষয়টা তার নিজের এবং আমাদের দলের খেলোয়াড়দের জন্য হবে অদ্ভুত। তবে আমরা সবাই পেশাদার এবং প্রত্যেকেই তার দলের জন্য সর্বোচ্চটা উজাড় করে দেবে। ওদের কীভাবে আটকানো যায় তা নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের ভালো খেলতে হবে, কারণ ওদের রক্ষণ বেশ শক্ত। সুযোগ তৈরি করতে আমাদের সেরাটা দিতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,