editor
প্রকাশিত: 4:39 PM, May 8, 2021
অনলাইন ডেস্ক
করোনা মহামারির শুরুতে শ্রমিকের বেতন বাবদ প্রণোদনা নিয়েও ২৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছে পোশাক কারখানাগুলো। ওই সময়ে এই খাতের চাকরি হারানো কর্মীদের ২১ শতাংশ এখনো তাদের পাওনা বুঝে পাননি।
শনিবার (৮ মে) গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও সজাগ কোয়ালিশনের আয়োজনে পোশাক খাতে সুশাসন নিয়ে সংলাপে এই তথ্য দেয়া হয়।
সংলাপে বলা হয়, করোনাকালে কারখানায় কাজের চাপ আগের চেয়ে বেড়েছে। সেই সঙ্গে হয়রানিও বেড়েছে অনেক। শ্রম অধিকার শিথিল করায় কারখানা পর্যায়ে এর প্রভাব পড়ছে। অথচ কারখানা কর্তৃপক্ষের অন্যায্য আচরণের বিরুদ্ধে কথাও বলতে পারেন না প্রায় ৭০ শতাংশ শ্রমিক। চাকরি হারানো কিছু শ্রমিক আবার কাজ ফিরে পেলেও তাদের বেশির ভাগেরই বেতন আগের চেয়ে কম। শ্রমিক নেতাদের অভিযোগ, শ্রমিক ইউনিয়েনে যুক্ত হওয়ায় বহু শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।
তবে সংলাপে ছাঁটাই কর্মীদের পাওনা পরিশোধের তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমাদের শ্রমিক শ্রেণির যা পাওনা তা যেন আমরা দেই।
আমরা সবাই মিলে যেন একসঙ্গে কাজ করতে পারি। একটা কাজ করা দরকার, আন্তর্জাতিকভাবে যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমাদের মূল্য নিয়ে সেটা নিয়ে কাজ করা দরকার। বছর দুয়েক আগে যে প্রোডাক্টে আমরা ১৫ ডলার পেতাম, এখন তা ১১-১২ ডলারে নেমে গেছে। এ অবস্থায় টিকে থাকাটা কঠিন। এই কথা শুনে মনে হবে এটা মালিকপক্ষের কথা কিন্তু এটাই রিয়েলিটি।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও