editor
প্রকাশিত: 2:30 PM, May 12, 2021
অনলাইর ডেস্ক
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে আবারও খেলার লক্ষ্যে কদিন আগেও বার্সেলোনার ফেরার জন্য উদগ্রীব ছিলেন নেইমার। তবে সম্প্রতি সে সম্ভাবনা শেষ করে পিএসজির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন এ ব্রাজিলিয়ান। এবার নিজ দলে বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চেয়েছেন নেইমার। বলেছেন, ‘সুযোগ পেলে রোনালদোর সঙ্গে একই দলে খেলতে চাই’।
ইতালিতে চলতি মৌসুমে বেশ কঠিন পরিস্থিতিতেই রয়েছে রোনালদোর জুভেন্টাস। সেরা চারে থাকা নিয়ে বড় শঙ্কায় সিরি আ’র সফলতম দলটি। শেষ তিন ম্যাচে জিততে তো হবেই, সঙ্গে প্রতিপক্ষ দলগুলোর পরাজয়ও কামনা করতে হবে। কারণ বর্তমানে পঞ্চম অবস্থানে আছে তারা। শেষ পর্যন্ত সেরা চারে না থাকতে পারলে জুভেন্টাস ছাড়তে পারেন রোনালদো। সেক্ষেত্রে তার বেতন-ভাতা দেওয়ার মতো সামর্থ্য খুব কম দলেরই রয়েছে। যাদের আছে তার মধ্যে অন্যতম পিএসজি।
আর এমন কিছু হলে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল এ তারকাকে লুফে নিতে চাইবে পিএসজি। গত মৌসুমে ফাইনালে হারের পর এবার তারা বিদায় নিয়েছে সেমিতেই। তাই রোনালদোর মতো একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়কে চায় তারা, যে কি-না সবধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সবমিলিয়ে রোনালদোর পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আর রোনালদোর সঙ্গে খেলতে মুখিয়ে আছেন নেইমারও। জিকিউ ফ্রান্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চাই। আমি এর মধ্যেই অনেক মহান খেলোয়াড় যেমন মেসি ও (কিলিয়ান) এমবাপ্পের সঙ্গে খেলেছি। কিন্তু আমি এখনো রোনালদোর সঙ্গে খেলিনি’।
মূলত চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্যই এমন ইচ্ছা পোষণ করেছেন নেইমার। তবে ইউরোপিয়ান এ শিরোপাই তার লক্ষ্য নয়। জিততে চান বিশ্বকাপও, ‘আমি বিশ্বকাপ জিততে চাই। এটা আমার সব সময়ের বড় একটি স্বপ্ন। তবে আমি পিএসজির হয়েও সবকিছু জিততে চাই। আমার বয়স এখন প্রায় ৩০। ব্যক্তিগতভাবে আমার একটি ভালো ক্যারিয়ার রয়েছে’।
গত কয়েক মৌসুম ধরেই নানা মন্তব্য করে বার্সার ফেরার গুঞ্জন তুলে ট্রান্সফার মার্কেট গরম করে রাখতেন নেইমার। এবার তাঁর রোনালদোর সঙ্গে খেলতে চাওয়ার অভিপ্রায়ে জুভেন্টাস ছেড়ে পিএসজিতে যাচ্ছেন সিআর সেভেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,