editor
প্রকাশিত: 1:46 PM, May 19, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পার্সেল থেকে ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের ৮নং হ্যাঙ্গার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যানিংয়ের সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পোস্ট অফিসের চার কর্মীকে আটক করা হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে পাঠানোর উদ্দেশে ইয়াবাগুলো পাচার হচ্ছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যে চারজনকে আটক করা হয়েছে তাদেরকে নার্কোটিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় এখনই বলা যাচ্ছে না।
তৌহিদুল-আহসান আরও বলেন, পার্সেলটি যারা পাঠাচ্ছিলেন তাদের ঠিকানা লেখা রয়েছে এর গায়ে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর সূত্র জানায়, পোস্ট অফিসের কর্মীদের একটি চক্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিমানবন্দর দিয়ে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে। এসব নিয়ে এর আগে একাধিক মামলাও হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,