editor
প্রকাশিত: 3:55 PM, January 20, 2021
অনলাইন ডেস্ক
রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে লেফটেন্যান্ট শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স। সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যই দেশের ক্রীড়াঙ্গনে একেকটি আলোকবর্তিকা। স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদান সূর্যের আলোর মতো দীপ্তমান। তিনি নিজেও একজন সফল টেনিস খেলোয়াড় ছিলেন।ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের প্রতি শ্রদ্ধা জানাতে ও ক্রীড়াঙ্গনে তার অবদানকে স্মরণীয় করে রাখতে জাতীয় টেনিস কমপ্লেক্সকে লেফটেন্যান্ট শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স হিসেবে নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।জাহিদ আহসান রাসেল বলেন, এরই মধ্যে জাতীয় টেনিস কমপ্লেক্সকে আধুনিকায়ন করতে আটটি নতুন টেনিস কোর্ট তৈরি (ফ্লাড লাইটসহ), একটি জিমনেসিয়াম নির্মাণ, প্রধান গেট সংস্কার ও আধুনিকায়ন, আবাসিক সুবিধা, মিডিয়া সেন্টার তৈরিসহ আধুনিকায়নের কাজ শেষ হয়েছে।
S/H(Ripa-)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,