editor
প্রকাশিত: 6:06 PM, May 20, 2021
অনলাইন ডেস্ক
বগুড়ার সোনাতলায় পৈতৃক সম্পত্তির ভাগ দাবি করায় স্কুলশিক্ষিকা রোকসানা খাতুনকে (৩৩) মারপিটের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন বড়ভাই শিক্ষক গোলাম রব্বানী ও তার স্ত্রী পপি বেগমের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকড়িয়া গ্রামে এ ঘটনায় ভিকটিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে তিনি ‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে নিজেকে রক্ষা করেন।
ওসি রেজাউল করিম রেজা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া রোকসানা খাতুন সোনাতলা উপজেলার দক্ষিণ আটকড়িয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের মেয়ে। তিনি স্থানীয় শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ভাই গোলাম রব্বানী কাতলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নির্যাতনের শিকার শিক্ষক রোকসানা খাতুন জানান, তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। ২০১৭ সালে বাবা মারা যাওয়ার পর থেকে বড়ভাই গোলাম রব্বানী ও ছোটভাই গোলাম রসুল ৪-৫ বিঘা জমি ভোগদখল করতে থাকেন। বাবা বেঁচে থাকতে বড়ভাই অন্যত্র থাকতেন।
বাবার মৃত্যুর পর তিনি বাড়িতে এসে উঠেন। এরপর তার ওপর নির্যাতন শুরু হয়। দুই ভাই মৌখিকভাবে ১১ শতকের বাড়ি ও জমিগুলো ভাগ করে নেন। শিক্ষক রোকসানা বাবার বাড়ি থেকে স্কুলে যাতায়াত করায় দুই ভাই তাকে বের করে দেওয়ার চেষ্টা করে। কিছুদিন আগে এক ভাই তার বাথরুম বন্ধ করে দিলে তিনি প্রতিবেশীর বাড়িতে প্রয়োজনীয় কাজ করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রোকসানা বাড়ির টিউবওয়েলে বাসনপত্র পরিষ্কার করছিলেন। এ সময় ভাই গোলাম রব্বানী ও তার স্ত্রী পপি বেগম তাকে গালিগালাজ করতে থাকেন। তখন তিনি ভাইদের কাছে বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ দাবি করেন।
আর সম্পত্তি দিলে তিনি অন্যত্র চলে যাবেন বলে তাদের জানিয়ে দেন। এ কথা বলায় ভাই গোলাম রব্বানী ও ভাবি পপি বেগম ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করেন। গলায় বঁটি দিয়ে আঘাত করলে অল্পের জন্য বেঁচে যান। একপর্যায়ে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন তারা।
এ ঘটনায় পুলিশের সহায়তা নিতে চাইলে বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে তাকে হুমকি দেওয়া হয়। রোকসানা খাতুন বাধ্য হয়ে ‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে সহায়তা চান। সকাল ১০টার দিকে সোনাতলা থানার এসআই আবদুর রহিম বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
রোকসানা দাবি করেন, থানায় অভিযোগ না দিতে তাকে চাপ দেওয়া হলেও তিনি তা শোনেননি।
সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, ঘরের জানালার কাছে মাথার কাটা চুল পাওয়া গেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,