admin

প্রকাশিত: 7:43 PM, June 14, 2021

লাখো শ্রমিক পরিবারে হাসির ঝিলিক খুলে দেয়া হলো জাদুকাটা বালু মহাল

লাখো শ্রমিক পরিবারে হাসির ঝিলিক খুলে দেয়া হলো জাদুকাটা বালু মহাল

সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা বালু মহাল খুলে দেয়ায়

 হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা বালু মহাল খুলে দেয়ায় লাখো শ্রমিক পরিবারের সদস্যদের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। সুপ্রিম কোর্টের দেয়া রায় কার্যকর করতে সুনামগঞ্জ জেলা প্রশাসন ইজারা গ্রহিতাদের জাদুকাটা বালু মহালের সীমানা নির্ধারণ পুর্বক দখলদারিত্ব বুঝিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছর ২৩ মার্চ জেলা প্রশাসনের জাদুকাটা বালু মহাল ইজারা প্রদান কার্যক্রমে সর্বোচ্চ দরদাতা হিসাবে মেসার্স নিলম এন্টারপ্রাইজ ও মেসার্স আজাদ হোসেন প্রায় ১০ কোটি টাকায় বালু মহাল ইজারা পান। অপরদিকে, মহাল নিতে না পেরে একটি মহল হাইকোর্টে ইজারা কার্যক্রম বন্ধ করতে রিট দায়ের করে। এরপর নিলাম প্রাপ্ত ইজারাদাররা স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পালটা রিট করেন। ওই বালু মহাল ইজারার কার্যক্রমকে বৈধ ঘোষণা করেছেন সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ৫ সদস্যের ফুল বেঞ্চ ১ জুন এ রায় ঘোষণা করেন। এদিকে রায়ের কপি না পৌঁছায় বিগত দুই বছর ধরে কর্মহীন লাখো শ্রমিক কাজে নামতে পারছিলেন না শ্রমিকরা। এ নিয়ে ৯ জুন ‘রায়ে বৈধ ঘোষণার পরও জাদুকাটায় কাজে নামতে পারছেন না লাখো শ্রমিক, একই দিন ‘রায়ের কপি না পৌঁছায় জাদুকাটায় কাজে নামতে পারছেন না শ্রমিকরা’ শিরোনামে দেশের একটি শীর্ষ জাতীয় দৈনিকে সরজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে রায়ের কপি জেলা প্রশাসনে পৌঁছার সাথে সাথে শনিবার ১২ জুন জেলা প্রশাসন সুপ্রিমকোর্টের আদেশ দ্রুত কার্যকর করতে উদ্যোগে নেন। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির,রেভিনিউ ডেপুটি কালেক্টর এস এম রেজাউল করিম, থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. রাজিবুল হাসান,তহশীলদার,সার্ভেয়ার,পুলিশ,২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা সরেজমিনে গিয়ে জাদুকাটা নদী বালু মহাল ইজারা গ্রহিতাদের দখলদারিত্ব বুঝিয়ে দেন শনিবার ১২ জুন। এ সময় জেলার বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, মহাল ইজারা গ্রহিতা মের্সাস নিলম ট্রেডিং এর সত্বাধিকারী সেলিম আহমেদ, মেসার্স আজাদ হোসেন এর সত্বাধিকারী আজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন,সুপ্রিমকোর্টের রায় কার্যকর করার মধ্য দিয়ে জাদুকাটা বালু মহাল রাষ্ট্রীয় স্বার্থে পুন:রায় খুলে দেয়া হয়েছে। এতে লাখো কর্মহীন শ্রমিকের আবারো কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে। তিনি আরো বলেন,পরিবেশ ধ্বংস করে জাদুকাটা নদীর পুর্ব-পশ্চিম তীর কেটে কিংবা কোয়ারি খনন করে কেউ অবৈধভাবে বালু পাথর উক্তোলন করবেন না। এর ব্যাত্যয় ঘটালে টাস্কফোর্সের মাধ্যমে উক্তোলনকৃত বালু পাথর জব্দ করা হবে।

ডিএসএস/১৪/জুন/২০২১/নুরুল 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির