editor

প্রকাশিত: 6:33 PM, June 17, 2021

ইসরাইলের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে: মরক্কোর বাদশাহর

ইসরাইলের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে: মরক্কোর বাদশাহর

অনলাইন ডেস্ক
ইসরাইলের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদ। নতুন নেতাদের কাছে উষ্ণ অভিনন্দন বার্তা দিয়েছেন বাদশাহ। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য মরক্কো সফরে রয়েছেন তখনই এই অভিনন্দন বার্তা পাঠানো হলো ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতা ছাড়ার মধ্য দিয়ে ১২ বছর পর ইসরাইলের ক্ষমতায় পরিবর্তন এসেছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইলের দায়িত্ব নিয়েছেন নাফতালি বেনেট। তার উদ্দেশ্যে মরক্কোর বাদশাহ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি, সুবিচার ও সহাবস্থান নিশ্চিতে কাজ করে যাবে মরক্কো। এরফলে এ অঞ্চলে সবাই নিরাপদে, স্থিতিশীলতার সঙ্গে ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পাশাপাশি বেঁচে থাকবে। এরপরই তিনি ইসরাইলের নতুন নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, আপনাদের সফলতার জন্য জানাই উষ্ণ অভিনন্দন এবং শুভকামনা।
মরক্কোর বাদশাহর থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইল।

উত্তর আফ্রিকার সবথেকে বড় ইহুদি সম্প্রদায়ের বাস মরক্কোতে। যেখানে ইসরাইল ছাড়া পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোনো ইহুদিই নেই সেখানে মরক্কোতে এখনো বাস করেন ৩ হাজারের বেশি ইহুদি। এছাড়া, ইসরাইলে প্রায় ৭ লাখ মরক্কোর বংশোদ্ভুত ইহুদি আছেন। গত বছর যে ৪টি আরব রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিয়ে শান্তি স্থাপন করেছে তারমধ্যে মরক্কো অন্যতম।

ডিএসএস/১৭জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।