editor
প্রকাশিত: 7:03 PM, June 19, 2021
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন রানীগঞ্জ বাজারে গত শুক্রবার ভোর রাতে কাঁচামালের দোকানে অগ্নিকান্ডে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকান্ডে খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রানীগঞ্জ বাজারে বাজার বার হওয়ায় অন্য দিনের তুলনায় ব্যবসায়ীরা বেশি মাল এনে বিক্রয় করে বাজারের গলিতে প্যাকেট করে রেখে বাড়ীতে চলে যান। এর মধ্যে পাইলগাঁও ইউনিয়নের আব্দুল হাসিমের ছেলে মহিউদ্দিন বুদ্ধি মিয়া দোকান প্রতিদিনের ন্যায় দোকানের মাল রেখে বাড়ীতে চলে যান। কাঁচা মাল হাটে প্রায় ২০ থেকে ২৫টি দোকান মধ্য খানে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ভোর রাতে আগুনের লেলিহা শিখা দেখে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এর মধ্যে মহিউদ্দিন বুদ্ধি মিয়া দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার সকালে রানীগঞ্জ বাজার সেক্রেটারী আজমল হোসেন মিটু সহ বাজারের ব্যবসায়ীরা পরিদর্শন করে যান।
এ ব্যাপারে মহিউদ্দিন বুদ্ধি মিয়া জানান, আমি প্রত্যেক দিনের ন্যায় দোকানে মাল রেখে গিয়েছিলাম। ভোর রাতে কে বা কারা আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। আমি সিওর আমার ক্ষতি করার উদ্যোশে এ কাজ করা হয়েছে। বাজারের গলিতে এত দোকান থাকার পরও আমার দোকান টার্গেট করে আগুন লাগানো হয়েছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এএসআই ভোলানাথ জানান, আগুন লাগার ঘটনা শুনার পর সাথে সাথে একদল পুলিশ নিয়ে আগুন লাগার স্থান পরিদর্শন করে আসি। আমরা খোঁজ খবর নিয়ে দেখতেছি।
ডিএসএস/১৯জুন/২০২১/রেদওয়ান
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির