editor

প্রকাশিত: 9:28 PM, June 21, 2021

কোভিড-১৯ : টাঙ্গুয়ায় আসা পর্যটকবাহী নৌযান মালিকদের অর্থদন্ড !

কোভিড-১৯ : টাঙ্গুয়ায় আসা পর্যটকবাহী নৌযান মালিকদের অর্থদন্ড !

তাহিরপুর উজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে নৌযান মালিকদের নিকট হতে পাঁচ হাজার টাকা অর্থ দন্ড আদায় করেন রবিবার বিকেলে।

সুনামগঞ্ প্রতিনিধি
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনের দায়ে দুই নৌযান ( ইঞ্জিন চালিত ) মালিকের নিকট হতে মোবাইল কোর্ট অর্থদন্ড আদায় করেছেন।
তাহিরপুর উজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে নৌযান মালিকদের নিকট হতে পাঁচ হাজার টাকা অর্থ দন্ড আদায় করেন রবিবার বিকেলে।
সোমবার তাহিরপুর উজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রায়হান কবির জানান, কোভিড- ১৯ প্রতিরোধে সুনামগঞ্জ জেলা সহ তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্রগুলো পর্যটক পরিবহন যাতায়াতাতের উপর সরকারি ভাবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই নৌযানে করে বেশ কয়েকজনকে নিয়ে রবিবার সকাল হতে টাঙ্গুয়া হাওরে ঘুরতে যায়।
খবর পেয়ে বিকেলে টাঙ্গুয়া হাওরে পর্যবেক্ষণ টাওয়ারে পাশে থাকা দুই নৌযান মালিকের নিটক হতে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড আদায় করে মুছলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।
সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন,করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সারাদেশের পর্যটন কেন্দ্র গুলোর ন্যায় সুনামগঞ্জ জেলার তাহিরপুরসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকগণের যাতায়াত, পর্যটক পরিবহনে নৌযান, মোটরযান,স্পীডবোর্ড পরিবহন সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া অবধি পর্যটক পরিবহন কিংবা আবাসিক হোটেল গুলোতে পর্যটকদের আবাসিক সুবিধা দেয়া হলে আইনশৃংখলা বাহিনী ও মোবাইল কোর্ট চালিয়ে তাৎক্ষণিক ভাবে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।।

ডিএসএস/২১/জুন/২০২১/নুরুল

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে