editor
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ-ভারতসহ ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক।
সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, ১ জুলাই থেকে বাংলাদেশ, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ভারত, নেপাল ও শ্রীলংকার সঙ্গে প্লেন যোগাযোগ বন্ধ থাকবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী তুরস্ক এ ছয় দেশের নাগরিকদের জন্য স্থল, আকাশ, সাগর ও রেলপথ ব্যবহার করে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
ডিএসএস/২৯/জুন/২০২১/রেদওয়ান
3 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
8 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
3 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
5 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
4 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট