editor
প্রকাশিত: 5:53 PM, July 3, 2021
অনলাইন ডেস্ক
লকডাউনের মধ্যেও রাজধানীর কাঁচাবাজারে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা অনেকেই মাস্ক ছাড়াই বাজারে এসেছেন। আবার অনেক বিক্রেতা মাস্ক ব্যবহার করছেন না।
গত ৩০ জুন প্রতি লিটারে সয়াবিনে ৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন এই দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু বাজারে চিত্র ভিন্ন। এছাড়া চালসহ আরও চার পণ্য সপ্তাহের ব্যবধানে বাড়তি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। শুক্রবার রাজধানীর একাধিক কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
এদিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৪৯ ও খোলা সয়াবিন ১২৫ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৫৩-১৫৪ টাকায় বিক্রি হয়েছে। খোলা সয়াবিনের লিটার বিক্রি হয়েছে ১৩০-১৩৫ টাকা।
রাজধানীর রামপুরা বাজারের মুদি বিক্রেতা মো. আলাউদ্দিন বলেন, তেলের দাম কমানোর ঘোষণার কথা শুনেছি। কিন্তু নতুন করে তেল কেনা হয়নি। আগে যে দামে কিনেছি সেই দামে কিছু লাভ করে বিক্রি করছি। নতুন করে তেল কিনলে কম দামে পেলে কম দামেই বিক্রি করবে।
এদিকে বাজারে চালসহ চার পণ্য- আলু, দারুচিনি ও হলুদ সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে। সেক্ষেত্রে প্রতিকেজি মাঝারি আকারের চাল বিক্রি হয়েছে ৫৫-৫৬ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০-৫৩ টাকা। সরু চাল প্রতিকেজি ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৫৬-৬৫ টাকায় বিক্রি হয়।
রাজধানীর মালিবাগ বাজারের খালেক রাইস এজেন্সির মালিক ও খুচরা চাল বিক্রেতা মো. দিদার হোসেন যুগান্তরকে বলেন, গত সপ্তাহে চালের দাম কিছুটা কমে আবার বাড়তে শুরু করেছে। মিল পর্যায় থেকে দাম বাড়ার কারণে পাইকারি ও খুচরা বাজারে আবারও চালের দাম বাড়ছে।
অন্যদিকে বাজারে প্রতিকেজি আলু বিক্রি হয়েছে ২৪ টাকা, যা সাত দিন আগে ২০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি দারুচিনি বিক্রি হয়েছে ৪০০ টাকা, যা সাত দিন আগে ৩৬০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতিকেজি হলুদ ২৮০ টাকায় বিক্রি হয়েছে, যা সাত দিন আগে ২২০ টাকায় বিক্রি হয়েছে।
চড়া দামে বিক্রি হয়েছে সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৫০-৭০ টাকা। গত সপ্তাহে ৮০-১০০ টাকা বিক্রি হওয়া প্রতিকেজি পাকা টমেটো বিক্রি হয়েছে ১০০-১২০ টাকা। প্রতিকেজি গাজর বিক্রি হয়েছে ১০০ টাকা, যা সাত দিন আগে ৮০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতিকেজি বরবটি বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, পটোল প্রতিকেজি বিক্রি হয়েছে ৪০-৫০ টাকা।
ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়