editor
প্রকাশিত: 2:13 PM, July 11, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার বিখ্যাত ‘হাড়িভাঙা আম’ পাওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতি উপহারস্বরূপ সুস্বাদু আনারস পাঠালেন। আজ রবিবার (১১ জুলাই) আখাউড়া সীমান্ত দিয়ে আনারসগুলো বাংলাদেশে পাঠানো হয়।
এ সময় আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের সহকারী হাইকমিশনার উদিত ঝাঁ। ত্রিপুরা সরকারের তরফে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্গত উদ্যান এবং ভূমি সংরক্ষণ অধিদপ্তরের অধিকর্তা ড. ফনী ভূষন জমাতিয়া, সহঅধিকর্তা ড. দীপক বৈদ্য, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য এবং পর্যটন দপ্তরের অধিকর্তা টি কে চাকমা, আখাউড়ার ভারতীয় ইন্টিগ্রেটেট চেকপোস্টের ম্যানেজার দেবাশীষ নন্দীসহ অনেকে। এছাড়া বাংলাদেশে ও ভারতীয় কাস্টমসের আধিকারীকরা এসময় উপস্থিত ছিলেন।
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এসব আনারস গ্রহণ করেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সহকারী হাইকমিশনার উদিত ঝাঁ। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এই যে দুই দেশের মধ্যে ফল বিনিময় চলছে, এতে করে মৈত্রীর সম্পর্ক আরো সুমধুর হবে। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এতে বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি পাবে।
উদ্যান এবং ভূমি সংরক্ষণ অধিদপ্তরের অধিকর্তা ড. ফনী ভূষন জমাতিয়া বলেন, মুখ্যমন্ত্রীর তরফে মোট ১০০টি প্যাকেটে করে ত্রিপুরার অন্যতম সুস্বাদু কিউ প্রজাতির আনারস পাঠানো হচ্ছে। মোট ৪০০টি আনারস পাঠানো হয়েছে, প্রতিটি প্যাকেটে চারটি করে আনারস রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,