editor

প্রকাশিত: 7:50 PM, July 12, 2021

তাহিরপুর সীমান্তে সোর্সসহ ৪জন গ্রেফতার

তাহিরপুর সীমান্তে সোর্সসহ ৪জন গ্রেফতার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে সোর্সসহ ৪ চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের মৃত সফি মেস্তুরির ছেলে লেংড়া বাবুল (৪২), তার ভাই জামাল উদ্দিন (৩৯), পার্শ্ববতী টেকেরঘাট বিসিআইসি খনি প্রকল্পের বাসিন্দা মৃত সিদ্দিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৪) ও বিশ^ম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৮)।

আজ সোমবার (১২ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত ৪ চোরাকারবারীকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার তাহিরপুর উপজেলার লাউড়গড়, চাঁনপুর, টেকেরঘাট, বালিয়াঘাট, চারাগাঁও, বীরেন্দ্রনগর সীমান্তের সোর্স পরিচয়ধারী চোরাকারবারী লেংড়া বাবুল, লেংড়া জামাল, শফিকুল ইসলাম ভৈরব, রমজান মিয়া, ইয়াবা কালাম, জিয়াউর রহমান জিয়া, ইসাক মিয়া, কামাল মিয়া, আবু বক্কর, রফিকুল ইসলাম, নুরু মিয়া, জজ মিয়া, নবীকুল মিয়া, আমিনুল মিয়া, এরশাদ মিয়া, জসিম মিয়াসহ আরো ২০-৩০জনকে নিয়ে সিন্ডেকেড তৈরি করে সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবাধে কয়লা, পাথর, কাঠ, মদ, গাঁজা, ইয়াবা, গরু, তক্ষক ও অস্ত্র পাচাঁরের পর পুলিশ, বিজিবি ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে চাঁদাবাজি করেছে। বিজিবি বিভিন্ন সময় অভিযান চালিয়ে অবৈধ মালামাল আটক করে কিন্তু সোর্সদের কখনোই গ্রেফতার করেনা।

গতকাল রবিবার (১১ জুলাই) রাত ৮টায় টেকেরঘাট বিজিবি ক্যাম্প ও পুলিশ ফাঁসি সংলগ্ন চোরাকারবারী রফিকুল ইসলামের বসতবাড়িতে সোর্স লেংড়া বাবুল, জিয়াউর রহমান জিয়া ও ইয়াবা কালামগং তক্ষক ও ইয়াবা বিক্রি করবে এমন সংবাদ পেয়ে পার্শ্ববতী বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন অভিযান চালায়। এসময় সুকৌশলে সোর্স ইয়াবা কালাম ও জিয়াউর রহমান জিয়া পালিয়ে যায়। পরে সোর্স লেংড়া বাবুল ও তার ভাই জামালসহ তাদের সহযোগী রফিকুল ও জয়নাল মিয়াকে গ্রেফতার করা হয়। এরপর রাতভর চলে জিজ্ঞাসাবাদ।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- গ্রেফতারকৃত ৪ চোরাকারবারীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৪জন তক্ষক ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে অবৈধ মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ডিএসএস/১২/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।