editor
প্রকাশিত: 3:54 PM, March 8, 2021
অনলাইন ডেস্ক
বিদেশি মদ বিক্রির অভিযোগে সুনামগঞ্জে পুলিশের দুই এসআইকে ক্লোজড করা হয়েছে। তাদেরকে পুলিশ লাইনসে নেয়া হয়েছে।রোববার রাতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, শুধু প্রত্যাহারই শেষ কথা নয়; এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেয়া হবে।প্রত্যাহারকৃত পুলিশ কর্মকর্তারা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই নোবেল সরকার ও এসআই অপূর্ব সাহা।সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্তবর্তী দোয়ারাবাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাবাজার ইউনিয়নের দুই মাদক কারবারিকে চার কার্টুন বিদেশি মদসহ আটক করেন এসআই নোবেল ও অপূর্বসহ তাদের সঙ্গীয় ফোর্স। এক কার্টুন মদ জব্দ দেখিয়ে মামলা দায়েরের পর কৌশলে অবশিষ্ট তিন কার্টুন মদ বাংলাবাজার এলাকার পূর্ব পরিচিত তানিয়েল নামের অপর এক মাদক কারবারির কাছে বিক্রি করে দেন থানার ওই দুই এসআই।পরবর্তীতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অপর একটি টিম দোয়ারাবাজারের বাংলাবাজারে ফের ২ মার্চ মাদকবিরোধী অভিযানে গিয়ে বাজারে থাকা তানিয়েলের সহোদর তানভিরের দোকান থেকে ৩ কার্টুন বিদেশি মদ জব্দ করে।জিজ্ঞাসাবাদে তানভির জানান, থানার দুই এসআই নোবেল সরকার ও অপূর্ব কুমার সাহা এসব মদ তার ভাইয়ের কাছে বিক্রি করে গেছেন। গোয়েন্দা পুলিশের টিম তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান প্রাথমিকভাবে দুই এসআইয়ের মদ বিক্রির সত্যতা নিশ্চিত হন।রোববার রাতে দোয়ারাবাজার থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার অভিযুক্ত থানার দুই এসআইকে পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেয়া হয়েছে
(Ripa-6)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,