editor
প্রকাশিত: 3:13 PM, July 29, 2021
অনলাইন ডেস্ক
বরিশালের উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দেলোয়ার হোসেন তালুকদার নামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় দেলোয়ারের ৩ ছেলে এবং এক ছেলের স্ত্রীকেও কুপিয়ে আহত করেছে তারা।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ৮ টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন তালুকদার একজন মুক্তিযোদ্ধা। আহতরা হলেন, তার বড় ছেলে বিপ্লব তালুকদার, সোহাগ তালুকদার ও জুয়েল তালুকদার এবং বিপ্লবের স্ত্রী রোজিনা বেগম। আহত ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আটিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন তালুকদার বাড়ির পাশে ৩০ বছর আগে ২০ শতাংশ জমি কিনে ভোগ দখল করে আসছিলেন। ১ সপ্তাহ আগে ওই জমিতে ধানের বীজ বপন করেন দেলোয়ার। বৃহস্পতিবার সকালে ওই জমিতে বীজ বপন করে প্রতিবেশী নুরুল ইসলাম সেপাই। খবর পেয়ে দেলোয়ার হোসেন তালুকদার ঘটনাস্থলে গিয়ে তাকে ধানের বীজ বপনে বাঁধা দেয়। এ সময় তারা তাকে পিটিয়ে ও কুপিয়ে জমিতে ফেলে রাখে। খবর পেয়ে তার বড় ছেলে বিপ্লব ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে-কুপিয়ে ক্ষেতেই ফেলে রাখে তারা। এ সময় দেলোয়ারের অপর দুই ছেলে সোহাগ ও জুয়েল এবং বিপ্লবের স্ত্রী রোজিনা তাদের বাঁচাতে গেলে তাদেরও ট্যাট্যাসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষেতে ফেলে রাখে। সকালের দিকে বৃষ্টি হওয়ায় কেউ তাদের সাহায্যে এগিয়ে যায়নি।
সকাল সাড়ে ১০টার দিকে আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রতিবেশীরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় শের-ই বাংলা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরন করেছে পুলিশ।
এদিকে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা এবং তার পরিবারের অপর ৪ সদস্যকে কুপিয়ে আহত করার খবর পেয়ে জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন উজিরপুর থানার ওসি মো. আলী আর্শাদ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,