editor
প্রকাশিত: 8:28 PM, August 7, 2021
অনলাইন ডেস্ক
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে অসুস্থ প্রতিবন্ধী ছেলের মৃত্যুর পর মায়ের মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ আগস্ট) রাত ১২টায় উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের দুলাল মল্লিকের ছেলে প্রতিবন্ধী মিজান মল্লিক (২৭) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মিজানের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর তার অসুস্থ মা সুফিয়া বেগম (৫৫) এদিন রাত ২টার দিকে নিজ বাড়িতে মারা যান।
প্রতিবন্ধী মিজানের স্বজন নান্না মল্লিক জানান, গত কয়েকদিন ধরে ওই পরিবারের সবাই করোনা আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ( শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। কিন্তু প্রতিবন্ধী মিজান ও তার মা সুফিয়া জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাফিজুর রহমান দিপু জানান, শুক্রবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এলে প্রতিবন্ধী মিজানের প্রেসার এবং অক্সিজেন কমে গেলে তাকে অক্সিজেন সরবরাহ করা হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার (৭ আগস্ট) বাদ জোহর উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে ছেলে ও তার মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলেও জানান ডা. দিপু।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,