editor
প্রকাশিত: 6:48 PM, August 9, 2021
অনলাইন ডেস্ক
অর্ধেক বেতনেও বার্সেলোনায় জায়গা হলো না লিওনেল মেসির। ইউরোপিয়ান মিডিয়ার খবর, আগামী ১০ই আগস্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেবেন তিনি। আর্জেন্টাইন সুপারস্টারকে স্বাগত জানাতে আইফেল টাওয়ারে আয়োজিত হবে জাকজমক অনুষ্ঠান। তবে তাতে বাধ সেধেছে এফসি বার্সেলোনা। মেসির পিএসজি যাওয়া ঠেকাতে রীতিমতো আদালতের দ্বারস্থ হয়েছে কাতালান ক্লাবটি। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ দৈনিক মার্কা।
পিএসজির অর্থনৈতিক অবস্থা বার্সেলোনার চেয়ে ভালো নয়। তারা কীভাবে মেসিকে দলে ভেড়াবে? এমন প্রশ্ন নিয়ে ফরাসি জায়ান্টদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে বার্সেলোনা।
গত জুনেই মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর অর্ধেক বেতন কমিয়ে নতুন চুক্তি করার সিদ্ধান্ত নেন মেসি।
তবে লা লিগার বেতন কাঠামোজনিত জটিলতায় সম্ভব হয়নি সেটিও। আদালতে বার্সেলোনার অভিযোগ, অর্থনৈতিক অবকাঠামোর দোহাই দিয়ে মেসিকে ছাড়তে হয়েছে তাদের। পিএসজির অবস্থা আরও খারাপ।
বার্সার পক্ষে আইনজীবী ডক্টর হুয়ান ব্রাঙ্কোর ইউরোপিয়ান আদালতে করা অভিযোগে বলা হয়েছে, ‘বার্সেলোনার তুলনায় পিএসজির ফিনানশিয়াল ফেয়ার প্লের অবস্থা আরও খারাপ। ২০১৯-২০ মৌসুমে তারা তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ।
ব্রাঙ্কোর প্রশ্ন, ৫৪ শতাংশ অনুপাত নিয়েও বার্সেলোনা যেখানে মেসিকে ধরে রাখতে পারছে না, পিএসজি কী করে পারে সেই মেসিকে বিপুল পরিমাণ বেতন দিয়ে দলে নিতে?
শুধু তাই নয়, এই মৌসুমে মেসির আগেই পিএসজি জর্জিনিও ভাইনালদাম, সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জিয়ানলুইজি দোন্নারুম্মার মতো খেলোয়াড়দের দলে টেনেছে। সঙ্গে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, মার্কো ভেরাত্তি, মাউরো ইকার্দি, মার্কিনহোস, অ্যাঞ্জেল ডি মারিয়ারা তো আছেনই। এতজনকে বেতন দেয়ার পর আর্থিক সংগতির নীতির সঙ্গে খাপ খাইয়ে পিএসজি মেসিকে কীভাবে দলে টানতে পারে, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন এফসি বার্সেলোনার আইনজীবী ব্রাঙ্কো।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,