editor
প্রকাশিত: 4:20 PM, August 11, 2021
অনলাইন ডেস্ক
সচিবালয়ে ৩ নম্বর ভবনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা শাখার অতিরিক্ত সচিব ড. মো. হেলাল উদ্দিনের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পানির ফিল্টারের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়।
বুধবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা সদর জোন-১ এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, সচিবালেয় আমাদের একটি অস্থায়ী ফায়ার স্টেশন আছে। ২টা ১৫ মিনিটে সচিবালয় থেকে আগুনের সংবাদ পাই এবং সঙ্গে সঙ্গে আমাদের কর্মকর্তা রহিদুর রহমান সেখানে গিয়ে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভান। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, আমরা সচিবালয়ের ৩ নম্বর ভবনের তৃতীয় তলায় উঠে দেখতে পাই পানির ফিল্টারের সঙ্গে দেওয়া বিদ্যুৎ কানেকশন ছিল। সেখান থেকে একটি আগুনে পোড়া ইঁদুরও পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ইঁদুর বৈদ্যুতিক তার কেটে দেওয়ায় শর্টসার্কিট হয়ে থাকতে পারে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগষ্ট/২০২১/রেদওয়ান
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের