editor
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১
অনলাইন ডেস্ক
বাংলাদেশিরাও এখন থেকে ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন। করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সৌদি সরকারের অনুমতি পেয়ে ওমরাহ কার্যক্রম শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়।
বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকারের পক্ষ থেকে বেশ কিছু শর্ত বেধে দেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইটে (www.hajj.gov.bd) এসব শর্ত প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আনোয়ার হোসাইন জানান, বুধবার থেকেই ওমরাহ পালনের জন্য সৌদি আরবের দুয়ার খুলেছে বিশ্ববাসীর জন্য। তবে আজ থেকেই তো কেউ ওমরাহ পালন করতে যেতে পারছেন না, প্রক্রিয়া করতে একটু সময় লাগবে।
কোভিড-১৯ মহামারির কারণে প্রায় দেড় বছর ওমরাহ পালনে বিদেশি কাউকে ভিসা দেয়নি সৌদি আরব। সম্প্রতি টিকা নেওয়া বিদেশিদের জন্য ওমরাহ উন্মুক্ত করছে সৌদি আরব।
এর ফলে এখন থেকে ওমরাহর জন্য ভিসার আবেদনকারীদের অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদও জমা দিতে হবে।
আনোয়ার হোসাইন বলেন, যিনি ওমরাহ পালন করতে যাবেন, তাকে অবশ্যই ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে এবং বয়স ১৮ বা এর বেশি হতে হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগষ্ট/২০২১/রেদওয়ান
1 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক
1 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩
7 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম
3 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
3 কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করেনা তার ব্যাপারে
5 সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত
1 সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। 6
4 সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স