editor
প্রকাশিত: 8:47 PM, August 11, 2021
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দক্ষিণ সুনামগঞ্জের সুলতানপুরে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া বাজার সংলগ্ন সুলতানপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হলেন, সইদুর রহমান (৬০) ছেলে রাসেল মিয়া (৩৩) স্ত্রী। গুরুত্বর আহত ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় উভয় পক্ষের ৪ জনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, রুস্তম আলী, হারিছ মিয়া, মোস্তফা মিয়া, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, জায়গার রের্কডিয় মালিক সইদুর রহমানের পৈত্তিক ভূমি থেকে প্রতিপক্ষ রুস্তম আলী, হারিছ মিয়া, মোস্তফা মিয়া, সাইফুল মোল্লুক, তালেব মিয়া, এনামুল হক, নিয়ামত আলী গংরা জোর পূর্বক গাছ কর্তন করার সময় সইদুর রহমান সহ তার পরিবারের লোকজন নিষেধ করলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র রামদা, লাটি দ্বারা হামলা চালিয়ে রক্তাক্ত ও জখম করেছে।
এ বিষয়ে আহত রাসেল মিয়া বলেন, আমার বসত বাড়ি সংলগ্ন রাস্তার পাশে ১৫ শতাংশ ভূমি বিক্রী করবে বলে উপস্থিত গন্যমান্য ব্যক্তি বর্গের সম্মুখে মৌখিক বায়না বাবদ নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা প্রতিপক্ষ গংরা নেয়। কিন্তু টাকা নেওয়ার পর ভূমি রেজিষ্ট্রি করে দেই দিচ্ছি বলে প্রায় এক বছর সময় ক্ষেপণ করে আমার ভূমি থেকে প্রায়ই বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছ কর্তন করে অন্য জায়গায় নিয়ে বিক্রী করে। ভূমি রেজিষ্ট্রি করে দেওয়ার কথা বল্লেই আমাদের উপর হামলা করে। সইদুর রহমান বলেন, ঘটনার দিন আমার ছেলে ইব্রাহিম সিলেট বিশ^বিদ্যালয়ে ছিল। ঘটনার খবর পেয়ে বাড়ি আসার পথে আমার ছেলে ইব্রাহিমকে আটক করেছে থানা পুলিশ। পরের দিন বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে প্রতিপক্ষ দিলজাহান বেগম বলেন, আমাদের জায়গা থেকে গাছ কেটেছি। কিন্তু তারা এসে নিষেধ করে। পরে কথা কাটাকাটির এক পযায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচাজ কাজী মোক্তাদির হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষের ৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট