editor
প্রকাশিত: 3:04 PM, December 4, 2021
অনলাইন ডেস্ক
টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট তুলে নেওয়ার অনন্য কীর্তিতে নাম লেখালেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল।
ভারতের বিপক্ষে চলমান মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের উইকেট তুলে নিয়ে এমন বিরল মাইলফলকে পা রাখেন ভারতীয় বংশোদ্ভুত কিউই বাঁহাতি স্পিনার।
অবাক করা ব্যাপার হলো এই মুম্বাইয়েই জন্ম আজাজের।
আজাজের আগে এই কীর্তি ছিল অনিল কুম্বলে এবং জিম লেকারের দখলে। ১০ উইকেট নিতে ৪৭.৫ ওভার বল করে ১১৯ রান খরচ করেছেন আজাজ। আর তাতে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩২৫ রানে। ভারতের পক্ষে একাই ১৫০ রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল। অক্ষর প্যাটেল করেছেন ৫২। শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৪৪ রান।
টেস্ট ইতিহাসের সেরা বোলিং ফিগারের তালিকায়ও তিনে উঠে এসেছেন আজাজ। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ১০ উইকেট তুলে নিতে ইংলিশ বোলার লেকার খরচ করেছিলেন মাত্র ৫৩ রান। আর পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালে দিল্লি টেস্টে ইনিংসে ১০ উইকেট নিতে কুম্বলের খরচ ৭৪ রান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,