editor
প্রকাশিত: 4:29 PM, November 3, 2021
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে বরাবরের মতোই দুর্দান্ত ফর্মে রয়েছে বায়ার্ন মিউনিখ। গোলমেশিন খ্যাত রবের্ত লেভানদোভস্কি অনেক ম্যাচেই নিজের পায়ের যাদু দেখিয়ে দলের জয় চিনিয়ে আনে।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে পোল্যান্ডের এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে বেনফিকার বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়লাভ করে নকআউট পর্ব নিশ্চিত করে জার্মান জায়ান্টরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচজুড়ে আধিপত্য বজায় রাখা বায়ার্ন ২৬তম মিনিটেই লেভানদোভস্কির গোলে এগিয়ে যায়। ছয় মিনিট পরেই তার বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। ৩৮তম মিনিটে গোল পায় বেনফিকা। স্কোরলাইন ২-১ করেন রদ্রিগেস দা সিলভা।
বিরতির পর খেলতে নেমেই হাফ ভলিতে ব্যবধান আরো বাড়ান লেরয় সানে। কিছুক্ষণ পরই চিপ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানদোভস্কি। ৭৪তম মিনিটে দারউইন নুনেস আবারও ব্যবধান কমান। তবে তাতে কোনো লাভ হয়নি। কারণ ১০ মিনিট পরেই এগিয়ে থাকা বায়ার্ন লেভানদোভস্কির হ্যাটট্রিক গোলে স্কোরলাইন আরও বাড়ায়। শেষদিকে আর কোনো গোল না হলে বিশাল জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা।
চার ম্যাচের সবগুলোতেই জয় পেয়ে বায়ার্নের পয়েন্ট ১২। দিনের আরেক ম্যাচে দিনামো কিয়েভকে ১-০ গোলে হারানো বার্সেলোনা ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,