admin
প্রকাশিত: 5:05 PM, June 7, 2021
অনলাইন ডেস্ক
বাগেরহাটের শরণখোলায় চলাচলের রাস্তা কেটে চাষের জমির সাথে বিলীন করে দিয়ে ১৫টি সংখ্যালঘু পরিবারকে অবরুদ্ধ করা হয়েছে। প্রশাসনের কোনো দপ্তরে অভিযোগ না দিতে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে উপজেলার ধানাসগর ইউনিয়নের রতিয়া রাজাপুর (বাওড়) গ্রামে।
সোমবার দুপুরে সরেজমিনে রতিয়া রাজাপুর গ্রামের হিন্দুপাড়ায় গেলে ভুক্তভোগী সমির হালদার, পুলিন ঢালী, সুখরঞ্জন হালদার ও সুরেন হালদার জানান, স্বাধীনতার পর থেকে এ যাবৎ তারা এ রাস্তা দিয়ে চলাচল করছেন। সরকারের অর্থে একাধিকবার রাস্তাটি সংস্কার করা হয়েছে। বর্তমানে স্থানীয় সংসদ সদস্য এই রাস্তায় ইট সলিং করার জন্য টাকা বরাদ্দ করেছেন। হঠাৎ করে রবিবার সকালে রতিয়া রাজাপুর গ্রামের প্রভাবশালী বিকাশ হালদার, অমল হালদার, ফণিভূষণ হালদার ও গৌতম হালদার তাদের ভাড়াটে লোকজন নিয়ে কোদাল ও খোন্তা দিয়ে পঞ্চাশ বছরের পুরোনো লোক চলাচলের প্রায় ৬০০ ফুট রাস্তার মাটি উপড়ে চাষের জমির সাথে মিশিয়ে দিয়েছেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে ১৫টি পরিবার। তাদের পথচলা বন্ধ হয়ে গেছে।
অভিযুক্ত বিকাশ হালদার ও অমল হালদার বলেন, এটা কোনো সরকারি রাস্তা নয়। তাদের রেকর্ডীয় জমি। তারা চাষের জমির সাথে মিলিয়ে নিয়েছেন।
ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু জানান, রতিয়া রাজাপুর গ্রামের হিন্দু পাড়ায় ওই রাস্তার মাটি কাটতে নিষেধ করেছিলাম। তারা তা অমান্য করে মাটি কেটে সমান করে মানুষের পথ চলাচল বন্ধ করে দিয়েছে। এ ব্যপারে তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,