editor
প্রকাশিত: 7:48 PM, August 31, 2021

জগন্নাথপুরে শ্রীরামসী গণহত্যা দিবস পালিত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল ১০টায় শহীদ স্মৃতি সংসদের আয়োজনে শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে শহীদ স্মৃতি সংসদের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমজাদ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাজের আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, শহীদ স্মৃতি সংসদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন, তালামীযের শ্রীরামসী আঞ্চলিক শাখার সভাপতি হাফিজ আব্দুল মনাফ, শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি বাবুল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবুল মুনসুর খাঁন মাসুম, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, সাবেক অর্থ সম্পাদক ফারদিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জুয়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরান আহমদ। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট