editor
প্রকাশিত: 4:43 PM, September 2, 2021

সুনামগঞ্জে মেয়র ও নারী কাউন্সিলরের মধ্যে পাল্টাপাল্টি মামলা দায়ের নিয়ে তোলপাড়
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে পৌর মেয়র ও নারী কাউন্সিলরের মধ্যে চলছে কঠিন লড়াই। তারা জনসেবা রেখে রহস্যজনক কারণে একপক্ষ অন্যপক্ষকে ঘায়েল করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। থানা ও আদালতে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। পৌর মেয়রের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার পর তেমন কোন সাড়া পড়েনি। কিন্তু নারী কাউন্সিলর বাদী হয়ে পৌর মেয়রের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ আদালতে দায়ের করার পর থেকে পুরো জেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।
খোঁজ নিয়ে জানা গেছে- জেলার ছাতক পৌর সভার অভ্যন্তরীন চাঁদাবাজি ও তার ভাগভাটোয়ারাসহ নানান বিষয় নিয়ে বর্তমান পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও নারী কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তারই জের ধরে গত বুধবার (২২ আগষ্ট) দুপুরে ছাতক পৌরসভার কার্যালয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতি হয়। এনিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এঘটনায় কেউ হতাহত না হলেও পৌরসভা কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করাসহ নারী কাউন্সিলরকে লাঞ্চিত করা হয়।
এঘটনাকে কেন্দ্র করে গত সোমবার (২৭ আগষ্ট) ছাতক পৌরসভার অফিস সহায়ক দ্বীপ্ত বণিক বাদী হয়ে পৌরমেয়রের পক্ষে থানায় দ্রুত বিচার আইনে মামলা নং- ২৮ দায়ের করে। পৌরসভা কার্যালয়ে হামলা ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নারী কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীকে প্রধান আসামী করে তার স্বামী মাছুম আহমদ, ভাই নোমান ইমদাদ ও কার্জন মিয়াসহ ২৫জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে দায়েরকৃত মামলায়।
অপরদিকে গত মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগে নারী কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে আদালতের বিজ্ঞ বিচারক জাকির হোসেন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দেন। আর এই অভিযোগ দায়েরের পর থেকে পুরো জেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়।
এব্যাপারে ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সাংবাদিকদের বলেন- পৌরসভায় হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় পৌরসভার পক্ষ থেকে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করার কারণে নারী কাউন্সিলর কাকলী আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক একটি অভিযোগ দায়ের করেছে সত্য ঘটনাকে আড়াল করার জন্য। গত ১৮ আগষ্ট পৌরসভার বাগবাড়ি এলাকার ব্যাটারী চালিত টমটম গাড়ির স্ট্যান্ড থেকে অবৈধ ভাবে চাঁদাবাজির ঘটনায় কাউন্সিলর কাকলীর বিরুদ্ধে অভিযোগ করে চালকরা।
নারী কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী বলেন- পৌর মেয়র আবুল কালাম চৌধুরী দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব দেওয়াসহ আরো নানাভাবে হয়রানী করছিলেন। অবশেষে গত ২২ আগষ্ট দুপুরে পৌরসভার সভা শেষে সবাইকে বিদায় করে দিয়ে যৌন হয়রানীর চেষ্টা ও শ্লীলতাহানি করেন। থানায় আমার অভিযোগ গ্রহণ না করার কারণে বাধ্য হয়ে আদালতের ধারস্থ হয়েছি। থানায় আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আমি লম্পট পৌর মেয়রের দৃষ্টান্ত মূলক শাস্থি চাই।
সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এডভোকেট নান্টু রায় ও ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন, আদালত ও থানায় দায়েরকৃত পৃথক ২টি মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট