editor
প্রকাশিত: 2:31 PM, November 8, 2021
অনলাইন ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে লিওনেল মেসির ডাক পড়েছে দেশে ফেরার। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
মেসিকে ছাড়া সে দুই ম্যাচে অংশগ্রহণের কথা কল্পনাই করতে পারছেন না কোচ লিওলেন স্কালোনি।
কিন্তু দেশের ডাকে মেসির খেলতে চলে যাওয়ার ব্যাপারটা মোটেই ভালো ভাবে নিচ্ছে না তার ক্লাব পিএসজি (প্যারিস সেন্ট জার্মেই)।
সেটাই স্বাভাবিক। কারণ পায়ের চোটের কারণে তো গত দুই সপ্তাহ ধরে একাদশের বাইরেই আছেন। মেসিকে ছাড়াই গত ম্যাচে নেইমার-এমবাপ্পেরা বোর্দোকে হারিয়েছেন ৩-২ গোলে। অথচ ফুটবলের এই মহাতারকার পেছনে বেতনবাবদ পিএসজির খরচ হচ্ছে কাড়িকাড়ি অর্থ।
যেই তারকা চোটের কারণে দিনের পর দিন মাঠের বাইরে থাকছেন অথচ এই চোট নিয়েই জাতীয় দলের হয়ে খেলবেন!
এ বিষয় পিএসজির ব্রাজিলিয়ান ক্রীড়া পরিচালক লিওনার্দোর শঙ্কা – দেশের হয়ে খেলতে গিয়ে মেসির চোট না যেন আরো মারাত্মক আকার ধারণ করে!
ফরাসি গণমাধ্যম লা পারিসিয়েনকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনার্দো বলেছেন, ‘যে খেলোয়াড় (মেসি) খেলার জন্য ফিট নয়, তাকে আমরা জাতীয় দলের হয়ে খেলতে পাঠাতে পারি না। এর কোনো মানেই হয় না। এসব বিষয় নিয়ে ফিফার সঙ্গে আলোচনা করা উচিত।’
আগামী ১৩ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। এর চার দিন পরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ মেসিদের। অবশ্য এর আগেই চোট সেরে উঠবেন মেসি।
তথ্যসূত্র: মার্কা
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,