editor
প্রকাশিত: 4:47 PM, November 15, 2021
অনলাইন ডেস্ক
কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটতে ক্রোয়েশিয়ার সামনে জয়ের বিকল্প ছিল না। তবে ড্র করলেই চলে যেত রাশিয়া।
এমন সমীকরণে মারাত্মক ভুল কর বসল গত বিশ্বকাপের আয়োজকরা। সেইসঙ্গে বিশ্বকাপে জায়গা করে নিল ক্রোয়েশিয়া। রাশিয়ার শেষদিকের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছেন মদ্রিচরা।
রোববার নিজেদের মাঠে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে শেষ রাউন্ডে রাশিয়াকে আমন্ত্রণ জানায় ক্রোয়েশিয়া।
খেলার ৮১তম মিনিটে বাম দিক থেকে ক্রোয়েশিয়ার এক খেলোয়াড় ক্রস বাড়ান রাশিয়ার ডি-বক্সে। দুই ক্রোয়াট খেলোয়াড়ের মাঝে ফাঁকায় পড়া বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠান ফেদর কুদ্রিয়াশভ। এই গোলেই ক্রোয়াটদের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়।
গ্রুপের শীর্ষে থেকে আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ক্রোয়েশিয়া ১০ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট পেল । ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রাশিয়া। গত বিশ্বকাপের আয়োজক দেশটিকে খেলতে হবে প্লে-অফে।
বাছাইয়ে ইউরোপ অঞ্চলের ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে ২০২২ কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,