editor
প্রকাশিত: 2:21 PM, October 30, 2021
অনলাইন ডেস্ক
অসুস্থতার কারণে লিলের বিপক্ষে মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। গোল পেলেন না দলের অন্য দুই তারকা লিওনেল মেসি এবং নেইমারও।
তবে তাতে জয়রথ থামেনি পিএসজির। ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি।
পার্ক দে প্রিন্সেসে ম্যাচের আধঘণ্টা পার হলে পিএসজির জালে বল জড়িয়ে দেন লিলের তারকা জোনাথন ডেভিড।
বুরাক ইলমাজের এসিস্টে দুর্দান্ত প্লেসমেন্টে গোল পান তিনি।
ওই ১ গোলেই পিছিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
কিন্তু গোল হজমের পর পিএসজি শিবিরে দুঃসংবাদ আসে। মাংশপেশীতে টান লাগে মেসির। যে কারণে মেসিকে দ্বিতীয়ার্ধে মাঠেই নামাননি পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো।
মেসিকে ছাড়া মাঠে নেমে অবশ্য হাল ছাড়েনি প্যারিসিয়ানরা। শেষ ৩০ মিনিট একের পর এক আক্রমণে তারা ব্যতিব্যস্ত করে তোলে অতিথি দলের রক্ষণভাগ। ফলটাও পায় হাতেনাতে।
৭৪ মিনিটে ডি বক্সের বাঁ প্রান্ত থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার দুর্দান্ত এক চিপে উড়ন্ত শটে লিলের জালে পাঠান পিএসজির ডিফেন্ডার ও অধিনায়ক মার্কুইনহোস।
দল ফেরে সমতায়। এবার এগিয়ে যাওয়ার পালা। সে শুভক্ষণ আসে নির্ধারিত সময়ের মিনিট দুয়েক আগে।
৮৮ মিনিটে নেইমারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ পায়ের লিলের জালে বল জড়িয়ে দেন ডি মারিয়া।
রেফারির শেষ বাঁশিতে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,