editor
প্রকাশিত: 8:05 PM, September 16, 2021
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ভালিশ্রী গ্রামের বড় ভাইকে কিডনী দিয়ে ছোট ভাই সোয়েব আহমদ দৃষ্টন্ত স্থাপন করলেন। কিডনী দেওয়ার খবর আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইয়ের প্রতি ভাইয়ে এই ত্যাগ স্বীকারকে ইতিহাস বলে ধন্যবাদ জানান এলাকার জনসাধারন।
জানা যায়, উপজেলার ভালিশ্রী গ্রামের মরহুম জহির আলীর তিন ছেলে বড় ছেলে যুক্তরাজ্যে স্থায়ী ভাবে বসবাস করেন। ২য় ছেলে হাফিজ রুহুল আমিন হাফিজি শেষ করে বিভিন্ন প্রতিষ্টানের দায়িত্ব পালন করেন। পাশাপাশি পরিবারের কাজে নিয়োজিত রয়েছেন। গত বছর হঠৎ করে বুকের মধ্যে ব্যথা অনুভব হয়। ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলে বিভিন্ন টেষ্ট করে কিডনী সমস্যা পাওয়া যায়। ধারাবাহিক ভাবে সিলেট ঢাকাতে চিকিৎসা করে ফলাফল না পেয়ে গত ৬মাস ধরে ঢাকার কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে থাকেন। কিডনী জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করে না পেয়ে শেষে হাফিজ রহুল আমিনের ছোট ভাই সোয়েব আহমদ কিডনী দিতে আগ্রহ প্রকাশ করে। পরিবারের সকলের মতামতে শোয়েব এর কিডনী এনে বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধা ৭ পর্যন্ত একটানা অপারেশন করে কিডনী প্রতিস্থাপন করা হয়। কিডনী দেওয়ার দেওয়ার পর গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইয়ের প্রতি ভাইয়ে ভালবাসা নিয়ে এলাকার জনসাধারন পোষ্ট দিতে থাকেন।
কিডনী প্রতিস্থাপনের বিষয়টি সত্যতা নিশ্চিত করে সোয়েব এর ভগ্নীপতি কাজি আহমদ জানান, গতকাল বিকাল থেকে একটানা প্রায় ৪ ঘন্টা অপারেশন করে। কিডনী প্রতিস্থাপন করা হয়েছে। উভয় ভাই সুস্থ্য আছেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, সে কথাটি বাস্তবে প্রমান করে দিলে মায়ার ভাই শুয়েব। শুধু জানতাম বড় ভাইরা বটবৃক্ষ হয়ে ছোটদের ছায়া দিয়ে যায়। কিন্তু আজ তুমি তুমার জীবন ভাজি রেখে বটবৃক্ষের ছায়ার মতো প্রিয় ভাই শুয়েব তুমার একটি কিডনি দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখে নিলে। তা আজীবন বিরল হয়ে থাকবে। আমরা দোয়া করি তুমার মতো ভাই প্রতিটি পরিবারে জন্ম হউক। তুমার প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা মায়ার ভাই শুয়েব। ভাই শুয়েবের একটি কিডনি দানে আজ শুয়েবের বড় ভাইয়ের অপারেশন হয়েছে। তারা দুই ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।আল্লাহ যেনো তাদেরকে তারাতারি সুস্থ করেন। আমীন ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট