editor
প্রকাশিত: 2:20 PM, October 4, 2021
অনলাইন ডেস্ক
দীর্ঘ বিরতির পর অবশেষে কলকাতা নাইটরাইডার্সের একাদশে ফিরলেন সাকিব আল হাসান। রোববার দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফেরার ম্যাচে দারুণ বোলিং করেছেন বাংলাদেশ অলরাউন্ডার। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
অভিষেক শর্মাকে ফেরানোর পাশাপাশি কেন উইলিয়াসনকে রানআউট করে সাকিব। অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।
তবে ম্যাচ জয়ে সাকিবকে ব্যাটিংয়ে নামানোর প্রয়োজন পড়েনি এইউন মরগানের। ছয় উইকেটে জিতে প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল করেছে কলকাতা। হায়দরাবাদকে ১১৫ রানে বেঁধে ফেলার পর শুবমান গিলের (৫৭) ফিফটিতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় কলকাতা।
এমন দুর্দান্ত জয়ে সাকিবের ভূয়সী প্রশংসা করেছেন কলকাতার অধিনায়ক মরগান।
সাকিবের পারফরম্যান্সের প্রশংসা ঝড়ল নাইট অধিনায়কের কণ্ঠে।
ম্যাচের পর মরগান বললেন, ‘আমাদের এই বিশাল জয়ে সাকিবের অবদান অনেক। সাকিবের মতো এত অভিজ্ঞ একজন আন্তর্জাতিক তারকাকে রাখলে দলের গভীরতা ও শক্তি বেড়ে যায়। তার স্কোয়াডে থাকা মানে বিরাট বিলাসিতা। সে এসেছে এবং ম্যাচে অনেক বড় প্রভাব রেখেছে। দুর্দান্ত ছিল সে।’
সাকিবকে নিয়ে মরগানের এমন প্রশংসায় যে প্রশ্ন সামনে চলে আসে – তবে এতোদিন ধরে সাকিবকে কেন ডাগআউটে রাখা হয়েছিল? আমিরাত পর্বে সাকিব কেন অবহেলিত ছিলেন?
এ নিয়ে কোনা বক্তব্য দেননি নাইট অধিনায়ক।
কলকাতার দুই ম্যাচ আগে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল চোট পেয়ে একাদশের বাইরে ছিটকে যাওয়ার পরও সাকিবকে বাইরে রাখা হয়, নেওয়া হয় কিউই পেসার টিম সাউদিকে। পরের ম্যাচে ফার্গুসনের বদলিতে নেওয়া হয় আরেক কিউই তারকা টিম সেইফার্টকে।
অবশেষে দুবাইয়ে রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশে ফেরেই নিজের মূল্যও বুঝিয়ে দেন সাকিব। ৪ ওভার বোলিংয়ে মাত্র ২০ রান দিয়ে নেন ১ উইকেট। দারুণ ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে কেন উইলিয়ামসনকে রান আউট করেন। যা দলের জয়ে বিরাট ভূমিকার রাখে। ৬ উইকেট হাতে রেখেই ১১৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
তথ্যসূত্র: ইন্ডিয়া ডট কম
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,